কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ধেয়ে আসছে বজ্রঝড়, যেসব অঞ্চলে হতে পারে বন্যা

বজ্রঝড়। ছবি : গ্রাফিক্স কালবেলা
বজ্রঝড়। ছবি : গ্রাফিক্স কালবেলা

চলতি মাসে আবহাওয়া নিয়ে দুঃসংবাদ দিয়েছে অধিদপ্তর। তারা জানিয়েছে, এ মাসে দেশজুড়ে ৬ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। একইসঙ্গে জুনে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর একটি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

জুন মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, জুনে দেশজুড়ে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এ মাসে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর একটি আবার নিম্নচাপে রূপ নিতে পারে। এছাড়া এ মাসে ছয় থেকে আট দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। এছাড়া বিচ্ছিন্নভাবে এক থেকে দুটি মৃদু (৩৬-৩৭.৯° সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮-৩৯.৯° সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

পূর্বাভাসে এ মাসে ভারি বর্ষণের কথাও বলা হয়েছে। এর পাশাপাশি ভারি বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল ছাড়াও উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিল্পকলা থেকে অভিনেত্রী নীল হুরেরজাহানের আইফোন চুরি

হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

ইরানকে বাদ দিয়ে আঞ্চলিক নিরাপত্তা সম্ভব নয় : আরাগচি

ইরানের ৪ প্রধান ব্যাংকে সাইবার হামলা

জিম্বাবুয়ের বিপক্ষে ‘বাংলাদেশ ইমার্জিং’ দলের স্কোয়াড ঘোষণা

প্রতিশ্রুতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র অক্ষম : গালিবাফ

মিডিয়ার ওপর ডিপ্লোম্যাসির নামে নীতিহীনতা চেপে বসেছে : পরওয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

কাউসার মাহমুদের কবিতা : এই সন্ধ্যা তোমার আমার ধূলোয়

শিবির নেতার গুম নাটকের প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

১০

রূপপুর থেকে কবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হবে, জানালেন মন্ত্রী

১১

বিজিএমইএ’র নতুন প্রস্তাব ঘিরে বিতর্ক / ভোটাধিকার হারানোর শঙ্কায় বন্ধ ও রুগ্ণ কারখানার মালিকরা

১২

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে যাচ্ছে ‘বনলতা সেন’

১৩

কনোলির বীরত্বে বাংলাওয়াশের লজ্জা এড়াল অস্ট্রেলিয়া

১৪

বাজেট প্রতিক্রিয়া  / ভঙ্গুর অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনার প্রাথমিক ‘রিকভারি রোডম্যাপ’

১৫

বেনজীরকে নিয়ে ইন্টারপোলের রেড নোটিশে কী ছিল?

১৬

জান্নাতের টিকেট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ : সংসদে এমপি লিংকন

১৭

ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে জরুরি বৈঠক

১৮

লালমাইয়ের ওসিকে লাল কার্ড দেখালাম : মোবাশ্বের আলম

১৯

বেনজীরের কাছে বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে: ফারুকী

২০
X