বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ১১:২৮ এএম
আপডেট : ২৭ জুন ২০২৫, ১১:৩০ এএম
অনলাইন সংস্করণ

ভিনি ম্যাজিকে সালজবুর্গকে উড়িয়ে দিল রিয়াল

ভিনিসিয়ুস জুনিয়র। ছবি : সংগৃহীত
ভিনিসিয়ুস জুনিয়র। ছবি : সংগৃহীত

২০২৫ ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করল রিয়াল মাদ্রিদ জয়ের হাসি নিয়ে। নতুন কোচ জাবি আলোনসোর অধীনে দলটি অবশেষে খুঁজে পেল ছন্দ—আর সেই ছন্দে ভর করেই অস্ট্রিয়ান ক্লাব আরবি সালজবুর্গকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছে গেল ‘লস ব্লাঙ্কোস’। ম্যাচজুড়ে আলো ছড়িয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র ও ফেদেরিকো ভালভার্দে।

ম্যাচে শুরু থেকেই রিয়ালের আধিপত্য ছিল। আগের দুই ম্যাচের তুলনায় অনেক বেশি ফ্লুয়েন্ট ফুটবল খেলেছে দলটি। গ্রুপ শীর্ষে থাকতে জয় ছাড়া কোনো পথ খোলা ছিল না—আর সে লক্ষ্যেই যেন ঝাঁপিয়ে পড়ে মাদ্রিদ। বাঁ দিক থেকে একটু ভেতরে কেটে খেলছিলেন ভিনিসিয়ুস। প্রতিপক্ষ রক্ষণকে বারবার ছিন্নভিন্ন করে, তিনিই এনে দেন প্রথম গোলটি—জুড বেলিংহামের লম্বা পাসে ডান পায়ে ঠান্ডা মাথার ফিনিশ করেন।

এরপর দ্রুতই দ্বিতীয় গোলেও ভিনিসিয়ুসের অবদান ছিল। ব্যাকহিল পাসে তিনি সুযোগ করে দেন ফেদেরিকো ভালভার্দের জন্য, যিনি নিখুঁতভাবে বল ঠেলে দেন জালে।

দ্বিতীয়ার্ধেও রিয়ালের খেলায় ছিল নিয়ন্ত্রিত ছন্দ। রিয়ালের আক্রমণ কিছুটা কমলেও বলের নিয়ন্ত্রণে রেখেছিল তারা। সালজবুর্গ চাপ তৈরি করার চেষ্টা করলেও মাদ্রিদের রক্ষণ ছিল নিঃসন্দেহে আঁটসাঁট। ম্যাচের শেষ দিকে গঞ্জালো গার্সিয়া চমৎকার এক চিপ করে ব্যবধান বাড়ান ৩-০-তে।

দীর্ঘ সময় পর হাঁটুর চোট কাটিয়ে ফিরেই দুর্দান্ত খেলেছেন আন্তোনিও রুডিগার। তরুণ ডিন হুইসেন (২০) খেলেছেন অভিজ্ঞতার ছাপ রেখে। আর গঞ্জালো গার্সিয়া, যিনি এমবাপ্পে ফিট হলে হয়তো বেঞ্চেই চলে যাবেন, তিনিও দেখিয়েছেন তার এনার্জি আর স্কিল।

জয়ের ফলে রিয়ালের সামনে অপেক্ষা করছে অপেক্ষাকৃত সহজ ড্র। তারা শেষ ষোলোতে ২ জুলাই মায়ামিতে মুখোমুখি হবে জুভেন্তাসের। বিপরীতে, গ্রুপ রানার্সআপ আল হিলালকে ৩০ জুন লড়তে হবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে—যেটি বেশ কঠিন চ্যালেঞ্জ।

কঠিন পরীক্ষাগুলো এখনো বাকি, কিন্তু কোচ জাবি আলোনসোর জন্য এ ম্যাচটা নিঃসন্দেহে স্বস্তির—বিশেষ করে এই জয়ে দলের আত্মবিশ্বাস ফিরে পাওয়া এবং ভবিষ্যতের জন্য একটি পরিষ্কার রূপরেখা পাওয়া গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১১

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১২

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৩

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৪

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৫

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৬

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৭

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৮

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৯

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

২০
X