কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ০৫:২৪ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৫, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা পূজা উদযাপন পরিষদের 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের লোগো। ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা।

শুক্রবার (০৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জানানো হয়।

এতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও ড. তাপস চন্দ্র পাল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

বিবৃতিতে নেতারা বলেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা ও ঈদে মিলাদুন্নবী, শারদীয় দুর্গোৎসব ও জন্মাষ্টমী, বড়দিন এবং বুদ্ধ পূর্ণিমা বাংলাদেশের জাতীয় ও সার্বজনীন উৎসব। এ উৎসবগুলো সর্বস্তরের মানুষকে ধর্মের সীমানা ছাড়িয়ে ঐক্যবদ্ধ করে। এটাই বাংলাদেশের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি।

এতে আরও বলা হয়, সব ধর্মই মানুষের কল্যাণের কথা বলে। মানুষে মানুষে বিভেদ ও বৈষম্য অবসানে সকল ধর্মকেই নিজস্ব স্বকীয়তা বজায় রেখে একসাথে এগোতে হবে যা বৈষম্য ও শোষণহীন সার্বজনীন সমাজ প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করবে।

সবশেষে, পবিত্র ঈদে সবার কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X