কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ০৭:১৫ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৫ এএম
অনলাইন সংস্করণ

ডিএমপির কাছে কী জানতে চাইলেন মার্কিন রাষ্ট্রদূত?

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ছবি : সংগৃহীত
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ছবি : সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নিরাপত্তাব্যবস্থা কেমন হবে, ডিএমপির কাছে তা জানতে চান রাষ্ট্রদূত। একই সঙ্গে তিনি এটাও বুঝতে চেয়েছেন, কোনো কারণে রাজনৈতিক পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে সেটা নিয়ন্ত্রণে পুলিশ কী ধরনের পদক্ষেপ নেবে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বুধবার (৩০ আগস্ট) সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় এবং এর আগে-পরে নিরাপত্তা পরিস্থিতি ও পুলিশের প্রস্তুতি সম্পর্কে জানার চেষ্টা করেন।

ডিএমপির সদর দপ্তরে দেড় ঘণ্টার বেশি সময় অবস্থান করেন রাষ্ট্রদূত পিটার হাস। ডিএমপি ও মার্কিন দূতাবাসের একাধিক সূত্রে জানা গেছে, বৈঠকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নিরাপত্তাব্যবস্থা কেমন হবে, ডিএমপির কাছে তা জানতে চান রাষ্ট্রদূত। একই সঙ্গে তিনি এটাও বুঝতে চেয়েছেন, কোনো কারণে রাজনৈতিক পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে সেটা নিয়ন্ত্রণে পুলিশ কী ধরনের পদক্ষেপ নেবে।

মার্কিন দূতাবাস সূত্র বলছে, নির্বাচনে নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি পুলিশের মাধ্যমে যাতে কারও মানবাধিকার লঙ্ঘন না হয়, সে বিষয় আলোচনায় গুরুত্ব পেয়েছে। দেশে নতুন করে জঙ্গিবাদের উত্থান হচ্ছে কি না, এমনকি মৌলভীবাজারে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া ও জঙ্গিবাদের অভিযুক্তে গ্রেপ্তার ব্যক্তিদের পরিকল্পনা নিয়েও কথা হয়েছে।

পিটার হাস চলে যাওয়ার পর ডিএমপির মুখপাত্র উপপুলিশ কমিশনার (ডিসি) ফারুক হোসেন গণমাধ্যমকে বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন মামলার তদন্ত ও জঙ্গিবাদের বিষয়ে কথা বলেছেন তারা। এই সাক্ষাতের মাধ্যমে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বাড়বে বলে এই কর্মকর্তা মনে করেন।

এদিকে বৈঠকের মানবাধিকার ও নির্বাচনি নিরাপত্তার আলোচনার বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ‘সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জঙ্গিবাদ নিয়ে কথা হয়েছে।’ বিশেষ করে মেট্রোপলিটন পুলিশের মৌলভীবাজারে জঙ্গিবাদ নিয়ে চালানো অভিযান নিয়ে আলোচনা হয়েছে। সামনে জঙ্গি তৎপরতা বাড়ার সম্ভাবনা আছে কি না তাও জানতে চান তারা।’

বৈঠকে পুলিশের পক্ষ থেকে ডিএমপি কমিশনার ছাড়াও অতিরিক্ত কমিশনার (সিটিটিসি), অতিরিক্ত কমিশনার (ডিবি) এবং অতিরিক্ত কমিশনার অপরাধ ও অপারেশন উপস্থিত ছিলেন।

আলোচনার সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান, হারুন অর রশীদ ও ড. খ মহিদ উদ্দিন এবং ঢাকায় মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১০

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১১

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৪

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৫

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৬

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১৭

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১৮

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৯

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

২০
X