কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ০১:৪০ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৫, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনে আমরা রেফারির মতো কাজ করবো : সিইসি

নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত
নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) জাতীয় সংসদ ভোটের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে আমরা বদ্ধপরিকর।

তিনি বলেন, আমরা রেফারির ভূমিকায়, রেফারির মতো কাজ করবো। যারা খেলবে খেলুক, যারা জিতবে জিতুক। কিন্তু আমাদের দায়িত্ব হবে একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেওয়া। সেটার জন্য আমরা বদ্ধপরিকর।

রোববার (১৫ জুন) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন সিইসি।

এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচনের জন্য আমরা অনেকগুলো কাজ এগিয়ে নিয়ে গেছি, আর যতটুকু কাজ বাকি আছে তা সবাইকে মিলে করতে হবে। আজ ঈদুল আজহার মতবিনিময় সভায় আপনাদের হাজির করলাম- আমাদের শপথ হবে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়া।

তিনি জানান, লন্ডন, জাপানসহ বিশ্বনেতাদের বলে যাচ্ছেন, আমরা একটা ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দিতে চাই। বিশ্বব্যাপী ওয়াদা দিচ্ছেন আমাদের ওপর আস্থা আছে বলে এমন ঘোষণা দিচ্ছেন তারা।

কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি বলেন, রমজানের সময়ও ওয়াদা করেছেন সুন্দরভাবে কাজ করবেন। আজকেও পুনর্ব্যক্ত করবো দয়া করে, আজকের শপথ হবে নিরপেক্ষভাবে কাজ করার, কোনো দলের জন্য লেজুড়বৃত্তি না করার, আইন অনুযায়ী কাজ করার ও ন্যায় সঙ্গভাবে কাজ করার। অতীতে ইসির বিভিন্ন কাজ নিয়ে সমালোচনা হলেও বর্তমান ইসি ভালোভাবে কাজ করবে।

ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

ব্রাহ্মণবাড়িয়া / ক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় খাদে মাইক্রোবাস 

ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার

বরিশালে ইয়াবা-গাঁজাসহ কনস্টেবল গ্রেপ্তার

৩ জেলায় প্রশাসক নিয়োগ

বিকেএম মহাসচিব / বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি জনজীবনের ওপর নতুন আঘাত

কালবেলার হরিণাকুণ্ডু উপজেলা প্রতিনিধিকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে দুর্বৃত্তরা

রাজউকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে

জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

১০

মাজারের দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকাসহ স্বর্ণালংকার

১১

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে নাবিল গ্রুপ, বেতন ৩৫ হাজার

১২

যুদ্ধক্ষমতা কমানোর প্রস্তাব পাস হওয়ায় ট্রাম্পের ক্ষোভ

১৩

সরকারি মালামাল বিক্রি করে ‘চুরির নাটক’ কর্মকর্তার!

১৪

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

১৫

শাকিবের লুকে মিমের মুগ্ধতা

১৬

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিতে স্বাধীন গণমাধ্যম প্রয়োজন : দুলু

১৭

শ্রীলঙ্কার বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ জন নিহত

১৮

কত দিন পরপর ছুটি নেওয়া মানসিক স্বাস্থ্যের জন্য ভালো, জানাল গবেষণা

১৯

পেস বোলিং কোচের পর ফিল্ডিং কোচও হারাচ্ছে বাংলাদেশ

২০
X