কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

‘সকালে পরীক্ষা, রাতেই ফল’ আলোচিত সেই নিয়োগের তদন্তে কমিটি

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

‘সকালে পরীক্ষা, রাতেই ফল’ প্রকাশ নিয়ে সমালোচিত নিয়োগ পরীক্ষা বাতিলের পর এবার ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে মতামতসহ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে উন্নয়ন শাখার যুগ্ম সচিব বরাদ হোসেন চৌধুরীকে। কমিটির অন্য দুই সদস্য হলেন বেসরকারি কলেজ শাখার উপসচিব আ. কুদ্দুস এবং সিনিয়র সহকারী সচিব জাবের মো. সোয়াইব। তাদের আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে মতামতসহ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ ডিআইএর (পরিদর্শন ও নিরীক্ষা অধিপ্তর) অভ্যন্তরীণ নিয়োগের জন্য একটি পরীক্ষা নেওয়া হয় গত ৯ মে। ওইদিন সকালে পরীক্ষা নিয়ে ওইদিন রাতেই সে ফল প্রকাশ করা হয়।

ডিআইএ নিয়োগের জন্য প্রথম বিজ্ঞপ্তি দেওয়া হয় ২০২৩ সালের ২১ মে। ওই বিজ্ঞপ্তিতে ১০ ধরনের পদে মোট ৩০ জনকে নিয়োগের কথা উল্লেখ করা হয়। ২০২৪ সালের ১০ অক্টোবর পুনর্নিয়োগ বিজ্ঞপ্তিতে ১১ ধরনের পদে ৩৩ জনকে নিয়োগের কথা উল্লেখ ছিল। এসব পদের জন্য আবেদন করেন ২৪ হাজার ১১২ চাকরিপ্রার্থী। কিন্তু স্বল্প সময়ে পরীক্ষা হওয়ায় অংশ নেয় ৩ হাজার ১০৫ চাকরিপ্রার্থী। ওইদিন রাতেই সব চাকরিপ্রার্থীর খাতা মূল্যায়ন করে ফল প্রকাশ করা হয়।

এ পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। অভিযোগ উঠে, ৯ মে সকালে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় সেদিন রাতেই। ব্যাপক সমালোচনার মুখে ১৯ মে সেই পরীক্ষা ফল স্থগিত করা হয়। সে ঘটনার তদন্তে এবার তিন সদস্যের একটি কমিটি গঠন করল শিক্ষা মন্ত্রণালয়।

জানা গেছে, অডিটর, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী ও অফিস সহায়ক- এই চার পদে ৩ হাজার ১০৫ পরীক্ষার্থী অংশ নেন। রাজধানীর তিনটি কেন্দ্রে পরীক্ষা শেষে রাতেই ১৫২ জনের ফল প্রকাশ করে ডিআইএ কর্তৃপক্ষ। ডিআইএর একাধিক কর্মকর্তা ও চাকরিপ্রার্থীদের অভিযোগ, ‘পছন্দের প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করতেই তড়িঘড়ি করে ফল প্রকাশ করা হয়।’ প্রশ্নপত্র প্রণয়ন ও ব্যবস্থাপনায় ডিআইএ নিজেরাই থাকায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

তবে ডিআইএর বর্তমান পরিচালকের চাকরির মেয়াদ তিন মাসেরও কম থাকায় দ্রুত নিয়োগ চূড়ান্ত করার চেষ্টা চলছে বলে দাবি করছেন কয়েকজন কর্মকর্তা। অভিযোগ আছে, এবারের ডিপিসি কমিটিতে দায়িত্ব দেওয়া হয় একজন শিক্ষা পরিদর্শককে, যেখানে সাধারণত দায়িত্ব পান উপপরিচালক পদমর্যাদার কর্মকর্তা।

ডিআইএর নিয়োগ কার্যক্রম ঘিরে এই প্রথম নয়, ২০২৩ সালের ২১ মে প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরে ২০২৪ সালের ১০ অক্টোবর পুনঃবিজ্ঞপ্তির পর থেকে এই সংস্থার নিয়োগ পদ্ধতি নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X