বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ভোক্তার অধিকার রক্ষায় সরকার সর্বোচ্চ চেষ্টা করবে : বাণিজ্য উপদেষ্টা

টিসিবি অডিটোরিয়ামে আয়োজিত সভায় বাণিজ্য উপদেষ্টা। ছবি : কালবেলা
টিসিবি অডিটোরিয়ামে আয়োজিত সভায় বাণিজ্য উপদেষ্টা। ছবি : কালবেলা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, ফ্যাসিস্ট আমলে দেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে, বাজারে গড়ে তোলা হয়েছে অসাধু সিন্ডিকেট, যার সরাসরি প্রভাব পড়েছে সাধারণ ভোক্তার ওপর। এখন সময় এসেছে সেই পরিস্থিতি বদলানোর প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করার এবং ভোক্তার অধিকার ফিরিয়ে দেওয়ার।

বুধবার (১৮ জুন) টিসিবি অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাজারে গুড সিন্ডিকেশন বা ইতিবাচক সংযোগ গড়ে তুলে অসাধু চক্রকে প্রতিহত করতে হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, প্রতিষ্ঠান শক্তিশালী হলে দুর্বৃত্তরা আপনা-আপনি পিছিয়ে যাবে। আমাদের এখন সবচেয়ে বড় লক্ষ্য ভোক্তার ক্রয়ক্ষমতা পুনরুদ্ধার করা এবং বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। ইতোমধ্যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক কার্যকর পদক্ষেপ নিয়েছে।

তিনি আরও বলেন, ভোক্তার স্বস্তি এবং অধিকার নিশ্চিত করাই বাণিজ্য মন্ত্রণালয়ের মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে যা কিছু করা প্রয়োজন, সরকার তাই করবে। বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করবে।

আলোচনা সভায় বাজার ব্যবস্থাপনা, মূল্য নিয়ন্ত্রণ এবং ভোক্তা অধিকার রক্ষায় বিভিন্ন প্রস্তাব ও বাস্তবধর্মী পরিকল্পনা উপস্থাপন করা হয় ক্যাবের পক্ষ থেকে। এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের মহাপরিচালক এস. এম. ফেরদৌস আলম, ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক আলীম আখতার খান এবং দেশের বিভিন্ন স্থান থেকে আসা ক্যাবের নেতারা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X