কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১২:১৫ এএম
আপডেট : ২৩ জুন ২০২৫, ১১:৪৭ এএম
অনলাইন সংস্করণ

ফের সুখবর পেলেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা

পাঠদানের দৃশ্য। ছবি : সংগৃহীত
পাঠদানের দৃশ্য। ছবি : সংগৃহীত

আদালতের আদেশে আরও ২৪ জন প্রধান শিক্ষক সুখবর পেয়েছেন। দীর্ঘ প্রতীক্ষার পর হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই প্রধান শিক্ষকরা বেতন স্কেল গ্রেড-১১ থেকে গ্রেড-১০-এ উন্নীত হয়েছেন। গণশিক্ষা মন্ত্রণালয়ের সুপারিশক্রমে তাদের অর্থছাড়ের অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৯ জুন) আদালতের রায়ের আলোকে অর্থ মন্ত্রণালয় এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন-১ শাখা থেকে জারি করা এক স্মারকে জানানো হয়েছে, হাইকোর্ট বিভাগের রায়, সুপ্রিম কোর্ট বিভাগের আপিল বিভাগের আদেশ এবং সিভিল রিভিউ নং-১১৪/২০২২ এর সিদ্ধান্ত অনুযায়ী এই ২৪ জন প্রধান শিক্ষক পদোন্নতি পাচ্ছেন।

তবে, মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে যে, এই নির্দেশনা শুধুমাত্র রিট পিটিশন নং-৩২১৪/২০১৮ এর সাথে সংশ্লিষ্ট শিক্ষকদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

সংশ্লিষ্ট মহল মনে করছে, এর মধ্য দিয়ে আইনি প্রক্রিয়া ও বিচারিক সিদ্ধান্তের প্রতি সরকারের অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে। এই আদেশের ফলে দীর্ঘদিন ধরে বিচারাধীন একটি গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি হলো এবং সংশ্লিষ্ট শিক্ষকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পেলেন।

অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ গোলাম কবির স্বাক্ষরিত এই স্মারকের একটি অনুলিপি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর প্রেরণ করা হয়েছে।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১০

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১১

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১২

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৩

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৪

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৫

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৬

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৭

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৮

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৯

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

২০
X