রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

৪ দেশে বিমান চলাচল স্বাভাবিক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কাতারে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার কারণে স্বল্প সময়ের জন্য আকাশসীমা বন্ধের পর পুনরায় খুলে দিয়েছে কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েত। সেই সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরেছে বাণিজ্যিক ফ্লাইট চলাচল।

মঙ্গলবার (২৪ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়—সর্বশেষ তথ্য অনুযায়ী ২৪ জুন বাংলাদেশে সময় রাত ৩টা থেকে এই দেশগুলো আকাশসীমা আবার উন্মুক্ত করেছে। বর্তমানে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত এবং বাহরাইন রুটে সব বাণিজ্যিক ফ্লাইট নিয়মিত চলাচল করছে।

এতে আরও বলা হয়, বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের নিজ এয়ারলাইন্স বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের হালনাগাদ সময়সূচি ও প্রয়োজনীয় তথ্য নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে। এই অস্থির পরিস্থিতিতে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কর্তৃপক্ষ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এর আগে, চলমান ইরান-ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দেশগুলো। এমন পরিস্থিতিতে গতকাল সোমবার থেকে এসব দেশের সঙ্গে বাংলাদেশ থেকে বাণিজ্যিক বিমান চলাচলও আপাতত বন্ধ হয়ে গেছে। বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য মিলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X