কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৯:০২ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৫, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

রিকশা চালিয়ে ঢাকা থেকে বিদায় নিলেন জার্মান রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টার। ছবি : সংগৃহীত
ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টার। ছবি : সংগৃহীত

ঢাকায় নিযুক্ত এক রাষ্ট্রদূত মাথায় গামছা বেঁধে ও লুঙ্গি পরে রাস্তায় রিকশা চালাচ্ছেন। সঙ্গে যাত্রী হিসেবে রয়েছেন তার স্ত্রী। বলা হচ্ছে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টারের কথা।

সোমবার (৩০ জুন) ঢাকার জার্মান দূতাবাসের ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওতে এ চিত্র দেখা যায়।

৩২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, রাষ্ট্রদূত অখিম ট্রস্টার লুঙ্গি পরে মাথায় গামছা বেঁধে রিকশা ধরে রেখেছেন। এ সময় তার স্ত্রী যাত্রী হয়ে রিকশায় চেপে বসেন।

পরে এক বার্তায় অখিম বলেন, বাংলাদেশে চার বছর খুব চমৎকার সময় কাটানোর পর ঢাকা থেকে বিদায় নিচ্ছি। বার্লিন থেকে ঢাকা মাত্র সাত হাজার কিলোমিটার দূরত্বে। আমি আশা করছি, শীত মৌসুম নাগাদ সেখানে পৌঁছে যাবো।

মূলত চার বছর দায়িত্ব পালন শেষে বিদায় নিয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টার। বিদায় নেওয়ার সময় তিনি রিকশা চালিয়ে বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানান।

ঢাকা থেকে বিদায়ের আগে জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। সে সময় দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর করার বার্তা দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১১

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১২

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৩

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৪

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৫

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৬

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৭

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৮

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

২০
X