কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়া যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা, আটকদের নিয়ে আলোচনার ইঙ্গিত

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত

আসিয়ান রিজিওনাল ফোরাম (এআরএফ)-এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আগামী ৯ জুলাই বৈঠকে অংশগ্রহণের কথা রয়েছে তার। এ সময় মালয়েশিয়ায় সম্প্রতি জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে আটক বাংলাদেশিদের প্রসঙ্গে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সোমবার (০৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সম্প্রতি মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এদের সবাই জঙ্গি কিনা- জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের হয়ত ছোট একটি দলের জঙ্গি সংশ্লিষ্টতা থাকতেও পারে। যদি কারও জঙ্গি সংশ্লিষ্টতা থাকে আমরা বলেছি, মালয়েশিয়া সরকারকে সহযোগিতা করব।

আগামী ৮-১১ জুলাই মালয়েশিয়ায় এআরএফ-এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে যোগ দিতে দুই দিনের সফরে কুয়ালালামপুর যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা।

এআরএফ-এর এই বৈঠকের সুযোগে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়া আটক বাংলাদেশিদের বিষয়ে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করবেন কিনা-জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, যদি সুযোগ থাকে আমি কথা বলব।

এদিকে উগ্র জঙ্গি আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়া থেকে ফেরত আসা অন্তত তিন বাংলাদেশিকে কাস্টডিতে নেওয়া হয়েছে। ভিসার মেয়াদের বেশি সময় থাকার কারণে তাদের ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। একইসঙ্গে আটকদের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ।

উপদেষ্টা বলেন, ‘তাদের ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। কারণ অবশ্য অন্যরকম। তারা কিছুদিন ওভার স্টে করেছে বা এরকম কিছু।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১০

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১১

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১২

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১৩

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৪

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৫

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৬

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৭

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৮

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৯

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

২০
X