কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বর্ণিল সাজে বাংলাদেশ-মেক্সিকোর কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদ্‌যাপন

বাংলাদেশ-মেক্সিকোর কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদ্‌যাপিত। ছবি : সংগৃহীত
বাংলাদেশ-মেক্সিকোর কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদ্‌যাপিত। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি গৌরব ও আনন্দের সঙ্গে উদ্‌যাপিত হচ্ছে। ১৯৭৫ সালের এই দিনে, দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।

এই বিশেষ দিন উপলক্ষে, বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং মেক্সিকো সিটি কর্তৃপক্ষের সহযোগিতায়, মেক্সিকো সিটির গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ-Petroleros Fountain, Diana the Huntress, the Angel of Independence, the Cuauhtémoc Monument, the Revolution Monument, এবং Zócalo সংলগ্ন ভবনসমূহ বাংলাদেশের জাতীয় পতাকার রঙে আলোকসজ্জিত করা হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যা ৭টায় মেক্সিকো সিটির রেভল্যুশন মনুমেন্টে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে আলোকসজ্জার উদ্বোধন করেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

এ সময় রাষ্ট্রদূত বলেন, ‘গত পাঁচ দশকে বাংলাদেশ-মেক্সিকো সম্পর্ক অর্থনীতি, সংস্কৃতি ও শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে। তবে সবচেয়ে বড় অর্জন হলো উভয় দেশের জনগণের মধ্যে গভীরতর বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক।’

তিনি ভবিষ্যতের সম্পর্ককে আরও শক্তিশালী করতে উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির, জনগণের মধ্যে সরাসরি সংযোগ আরও বাড়ানোর এবং কূটনৈতিক উপস্থিতি জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে মেক্সিকো সিটি কর্তৃপক্ষের ডিরেক্টর জেনারেল, মেক্সিকান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ দূতাবাসের কর্মকর্তারা এবং মেক্সিকোতে বাংলাদেশ কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১০

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১১

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১২

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৩

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৪

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৯

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

২০
X