কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

জুলকারনাইন সায়েরের নাম ভাঙিয়ে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা

জুলকারনাইন সায়ের খাঁন সামি। ছবি : সংগৃহীত
জুলকারনাইন সায়ের খাঁন সামি। ছবি : সংগৃহীত

প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের খাঁন সামি অভিযোগ করেছেন, তার নাম ভাঙিয়ে কতিপয় ব্যক্তি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিদের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে।

বুধবার (৯ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।

পোস্টে জুলকারনাইন সায়ের লেখেন, সম্প্রতি কতিপয় ব্যক্তি আমার নাম ও পরিচয় ব্যবহার করে সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিদের ফোন করে নানা ধরনের অনৈতিক সুযোগ-সুবিধা গ্রহণের চেষ্টা করছেন এবং হুমকি-ধমকি প্রদান করেছেন যা আমার গোচরে এসেছে।

তিনি লেখেন, আপনাদের সদয় অবগতির জন্যে জানাচ্ছি যে, আমি কেবল একটি সরাসরি মোবাইল নম্বর, দুটো WhatsApp নম্বর ও দুটি সিগন্যাল আইডি ব্যবহার করে থাকি, সরাসরি ও WhatsApp +447796101276, কেবল WhatsApp +447457404238. সিগন‍্যাল : ZSK.01 এবং +36707723819.

সায়ের লেখেন, সাধারণ তথ্যের জন্যে যে ই-মেইলটি আমি ব্যবহার করি, তা আমার প্রোফাইলে উল্লেখ করা আছে, তারপরও ওই ই-মেইল এবং আমার অফিসিয়াল কাজে ব্যবহৃত ই-মেইল আপনাদের জ্ঞাতার্থে কমেন্টে পিন করে দেওয়া হয়েছে। উল্লেখ‍্য, আমার ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করে আমি আমার পরিবার ও বন্ধুদের ছাড়া বাইরের কারও সঙ্গে যোগাযোগ করি না। এছাড়াও আমার এক্স (টুইটার), লিংকডিন, মাকর‍্যাক প্রোফাইল ফেসবুকের ‘এবাউট মি’ সেকশনে উল্লেখ করা আছে। উপরে উল্লিখিত নম্বর, কমেন্টে প্রদত্ত ই-মেইল এবং সোশ‍্যাল মিডিয়া প্রোফাইল ব্যতীত আমার যোগাযোগের আর অন‍্য কোনো মাধ্যম নেই।

তিনি লেখেন, এসব মাধ্যম ছাড়া যদি কেউ আপনার সঙ্গে যোগাযোগ করে দাবি করে তিনি ‘জুলকারনাইন সায়ের খাঁন সামি’ তাহলে নিশ্চিতভাবেই তারা প্রতারক এবং ভুয়া। আপনাদের আরও জেনে রাখা প্রয়োজন, আমি কখনোই কোনো ব্যক্তি, প্রতিষ্ঠানের কাছে কোনো রকমের অনৈতিক সুবিধা দাবি করব না- ভয়ভীতি প্রদর্শন করব না। আমার কোনো ব্যক্তিগত প্রতিনিধি বা সহযোগী নেই। সুতরাং যদি কেউ এমন কিছু দাবি করে, তাহলে অনুগ্রহ করে তাকে/তাদেরকে আটকে বা শনাক্ত করে নিকটস্থ নিরাপত্তা সংস্থাকে অবহিত করবেন। প্রতারক-শঠদের এহেন কার্যকলাপের জন্য আমি কোনোভাবেই দায়বদ্ধ থাকব না।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১০

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১১

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১২

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৩

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৪

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৬

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৭

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৮

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৯

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

২০
X