কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ফরিদা পারভীনের উন্নত চিকিৎসার জন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা ফখরুলের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি

লালনগীতি শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থা ভালো নয়, তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ কামনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (০৯ জুলাই) দুপুরে মহাখালীর ইউনির্ভাসেল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে (আয়শা মোমোরিয়াল হসপিটাল) চিকিৎসাধীন শিল্পী ফরিদা পারভীনকে দেখার পর উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে বিএনপি মহাসচিব এই আহ্বান জানান।

তিনি বলেন, লালন সংগীতে ফরিদা পারভীন অদ্বিতীয় এবং গোটা বাংলাদেশের মানুষের কাছে লালন সংগীতের প্রিয় শিল্পী তিনি। দীর্ঘকাল ধরে তিনি সংগীত জগতে একচ্ছত্র প্রভাব অক্ষুণ্ন রেখেছেন। তিনি অসুস্থ হয়ে এখানে এসেছেন অত্যন্ত ক্রিটিক্যাল কন্ডিশনে। তার কিডনির সমস্যা আছে, মূলত রেনাল প্রবলেম এবং অন্য সমস্যা আছে। উনার অবস্থা বেশ ক্রিটিক্যাল। হাসপাতাল কর্তৃপক্ষ ও ডাক্তাররা তার যথেষ্ট কেয়ার নিচ্ছেন।

মির্জা ফখরুল বলেন, সরকারের কাছে আমার আহ্বান এরকম একজন গুণী শিল্পী, যিনি বিশ্বে সমাদৃত তার চিকিৎসার জন্য তাদের স্পেশাল বোর্ড গঠন করা উচিত এবং অবিলম্বে আমি আহ্বান জানাব যে, বোর্ড গঠন করে তার সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা, দরকার হলে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, এটা জাতি চায়। আমি প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবেন তার সর্বোচ্চ চিকিৎসার।

গত ৫ জুলাই সকালে ইউনিভার্সেল মেডিকেল কলেজে ভর্তি করানোর পর এই শিল্পীকে আইসিইউতে রাখা হয়। ৭০ বছর বয়সী এই শিল্পী শুধু কিডনি সমস্যা নয়, ডায়াবেটিকসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন দীর্ঘদিন ধরে।

বিএনপি মহাসচিব শিল্পীর শয্যার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে চিকিৎসকদের কাছ থেকে তার চিকিৎসার খোঁজ-খবর নেন এবং করণীয় জানতে চান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, মহাসচিব স্যার এই বরেণ্য শিল্পীর সর্বোচ্চ চিকিৎসার জন্য সরকারের দুই উপদেষ্টার সঙ্গে হাসপাতাল থেকে টেলিফোনে কথা বলেছেন। তিনি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং শিল্পীর চিকিৎসার জন্য তাদের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

বিএনপি মহাসচিব শিল্পী পরিবারের সঙ্গে কথা বলেন এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ সহযোগিতা প্রদান করেন।

এই সময়ে বিএনপির সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জল, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সভাপতি হেলাল খান, সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন প্রমুখ নেতা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১০

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১১

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১২

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৩

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৪

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৫

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৬

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৭

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৮

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

১৯

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

২০
X