কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১১:২০ পিএম
অনলাইন সংস্করণ

এনআইডি আবেদনে ফের সুযোগ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গত ছয় মাসে ক্রাশ প্রোগ্রামে যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন বাতিল হয়েছে, তাদের আবার সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩১ আগস্ট পর্যন্ত পুনরায় সুযোগ পাবেন আবেদনকারীরা।

রোববার (২০ জুলাই) মাঠ কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনাটি পাঠিয়েছেন এনআইডি শাখার সহকারী পরিচালক মোহা. সরওয়ার হোসেন।

নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদনগুলো নিষ্পত্তির জন্য গত ২৯ ডিসেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ‘ক্র্যাশ প্রোগ্রাম’ পরিচালনা করা হয়। ওই প্রোগ্রাম প্রয়োজনীয় দলিলাদি চাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে সরবরাহ করতে না পারা; যথাযথভাবে আবেদন দাখিল না করা বা অসম্পূর্ণ আবেদন; চাহিত সংশোধন দাখিলকৃত দলিলাদির সঙ্গে অসংগতিপূর্ণ হওয়া; সাক্ষাৎকারে ডাকার পর যথাসময়ে উপস্থিত না হওয়া/অনুপস্থিত থাকার কারণে সংশ্লিষ্ট এনআইডিধারী ব্যক্তির আবেদন বাতিল করা হয়।

ওইভাবে নিষ্পত্তি করা আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সিদ্ধান্ত প্রতিফলিত না হওয়ায়, সংশ্লিষ্ট এনআইডিধারী ব্যক্তি পুনরায় আবেদন করলে, সেটি পরবর্তী উচ্চতর ধাপ হিসেবে ক্যাটাগরিভুক্ত না করে আগের ক্যাটাগরিতে (যে ক্যাটাগরি থেকে বাতিল করা হয়েছে) নির্ধারণ করে নিষ্পত্তি করতে হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ প্রক্রিয়া অনুসরণ করে ক্যাটাগরি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ক্রাশ প্রোগ্রামে ৯ লাখের মতো আবেদন নিষ্পত্তি করেছেন মাঠ কর্মকর্তারা। তাদের মধ্যে অনেকেই ফের আবেদনের সুযোগ পাচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১০

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১১

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১২

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৩

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৫

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৬

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৭

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৮

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৯

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

২০
X