মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১১:০৯ এএম
অনলাইন সংস্করণ

৯ ঘণ্টায় কোন কোন এলাকায় বৃষ্টি, জানালেন আবহাওয়াবিদ পলাশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকাসহ দেশের ৭ বিভাগে সন্ধ্যা ৬টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

শনিবার (০২ আগস্ট) সকাল ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানান তিনি।

ফেসবুক পোস্টে তিনি বলেন, নিম্নলিখিত জেলাগুলোর ওপর বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সিলেট বিভাগ : সুনামগঞ্জ ও সিলেট জেলার উত্তর দিকের মেঘালয় পর্বতের কাছাকাছি সব উপজেলায় ওপরে আজ প্রায় সারাদিন মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

ময়মনসিংহ বিভাগ : শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার উত্তর দিকের মেঘালয় পর্বতের কাছাকাছি সব উপজেলায় ওপরে আজ প্রায় সারাদিন মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

চট্টগ্রাম বিভাগ : চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি, ফেনী, কুমিল্লা জেলার ওপরে আজ দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

রংপুর বিভাগ : গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট জেলার ওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল ১১টার পর থেকে বিকেল ৬টার মধ্যে।

ঢাকা বিভাগ : শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, মুন্সিগন্জ, গোপালগঞ্জ, মানিকগঞ্জ জেলার কোনো কোনো উপজেলায় হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর ১২টার পর থেকে বিকেল ৬টার মধ্যে। আজ ঢাকা শহরের ওপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম দুপুর ১২টার আগে। তবে দুপুর ১২টার পর থেকে বিকেল ৬টার মধ্যে ঢাকা জেলার পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকের কোনো কোনো উপজেলার ওপরে হালকা মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রাজশাহী বিভাগ : দুপুর ১২টার পূর্বে রাজশাহী বিভাগের জেলাগুলোর ওপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে দুপুর ১২টার পর থেকে বিকেল ৬টার মধ্যে জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া জেলার ওপরে বৃষ্টির কিছু সম্ভাবনা রয়েছে।

খুলনা বিভাগ : নড়াইল, মাগুরা, যশোর, খুলনা, বাগেরহাট জেলার কোনো কোনো উপজেলায় হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল ১১টার পর থেকে বিকেল ৬টার মধ্যে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১০

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১১

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১২

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৩

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৪

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৫

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৬

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৭

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৮

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৯

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

২০
X