কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

মুজিব পরিবারের অবৈধ সম্পত্তি গণঅভ্যুত্থানে আহত-নিহত পরিবারের মধ্যে বণ্টনের দাবি

গণঅভ্যুত্থানে শহীদ বিতার্কিক গোলাম নাফিজের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। ছবি : কালবেলা
গণঅভ্যুত্থানে শহীদ বিতার্কিক গোলাম নাফিজের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। ছবি : কালবেলা

মুজিব পরিবারের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের মধ্যে বণ্টনের দাবি জানিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

সোমবার (৪ আগস্ট) দক্ষিণখানের মধুবাগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ বিতার্কিক গোলাম নাফিজের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ দাবি জানান।

হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, শহীদ নাফিজদের রক্তের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। শহীদদের রক্ত বৃথা যাবে না। জুলাই-আগস্টে হত্যাকারীদের উপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে। আগামীতে বাংলাদেশে যাতে আর ফ্যাসিজমের জন্ম না হয় সেটি নিশ্চিত করা জরুরি। জুলাই আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। আহত ও নিহতদের পরিবারের সামাজিক ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে হবে।

শহীদ গোলাম নাফিজের বাবা মো. গোলাম রহমান জুলাই গণঅভ্যুত্থানে মামলার দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান। একই সঙ্গে তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সমন্বয়ে গঠিত সংগঠনের পাশে রাষ্ট্রকে দাঁড়ানোর আহ্বান জানান।

এর আগে, নৌবাহিনী কলেজের মেধাবী শিক্ষার্থী ও বিতার্কিক শহীদ গোলাম নাফিজের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ডিবেট ফর ডেমোক্রেসি। ডিএফডির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন রাজধানীর ঢাকা কলেজ, বাঙলা কলেজ, ইডেন মহিলা কলেজ, তেজগাঁও কলেজ ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা।

এ ছাড়া ফুল দিয়ে শ্রদ্ধা জানান নৌবাহিনীর কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন মো. ইসমাইল মজুমদার ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

এ সময় আরও উপস্থিতি ছিলেন ডিএমপির উত্তরা বিভাগের দক্ষিণখান জোনের সহকারী কমিশনার মো. নাসিম এ গুলশান, দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাইফুর রহমান মির্জা ও প্রশাসনের অন্য কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X