কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে শুরু হচ্ছে হজ ও ওমরাহ মেলা

সংবাদ সম্মেলনে হাবের প্রতিনিধিরা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে হাবের প্রতিনিধিরা। ছবি : কালবেলা

রাজধানীতে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) উদ্যোগে শুরু হতে যাচ্ছে হজ ও ওমরাহ মেলা। আগামী বৃহস্পতিবার (১৪ আগস্ট) থেকে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হবে এ মেলা।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে ঢাকার হোটেল ভিক্টোরিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার এবং মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। হাব জানায়, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন মেলার উদ্বোধন করবেন।

তিন দিনব্যাপী এ মেলার মূল উদ্দেশ্য হলো হজযাত্রীদের জন্য সরাসরি এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সুযোগ তৈরি করা, যাতে মধ্যস্বত্বভোগীদের প্রভাব এড়ানো যায়। হাবের পক্ষ থেকে জানানো হয়, মেলায় বিভিন্ন এজেন্সির প্যাকেজ যাচাই-বাছাইয়ের সুযোগ থাকবে এবং গ্রাহকরা প্যাকেজে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন।

সংবাদ সম্মেলনে হাব নেতারা হজ ফ্লাইটের ভাড়া নিয়েও কথা বলেন। তারা বলেন, ডেডিকেটেড হজ ফ্লাইটের কথা বলে দ্বিগুণ ভাড়া নেওয়া হলেও কোনো এয়ারলাইন্স ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করে না। তাদের মতে, বিমানভাড়া সর্বোচ্চ ১ লাখ ২০ হাজার টাকা হওয়া উচিত।

হাব আরও জানায়, বাংলাদেশের অধিকাংশ হজযাত্রী গ্রামীণ এলাকায় বসবাস করেন। বেশিরভাগ হজ ও ওমরাহ এজেন্সির কার্যক্রম ঢাকাকেন্দ্রিক হলেও, এই মেলার মাধ্যমে দেশের সব হজ এজেন্সি এবং হজযাত্রীদের মধ্যে পরিচিতি ও যোগাযোগের সুযোগ তৈরি হবে।

তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা চলবে আগামী ১৬ আগস্ট পর্যন্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১১

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১২

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৩

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৪

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৫

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৬

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৭

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৯

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

২০
X