কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০২:৩০ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশে বাংলাদেশের সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পুরোনো ছবি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পুরোনো ছবি

বিদেশে অবস্থিত বাংলাদেশের সব দূতাবাস, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। একাধিক মিশন সূত্র কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাস সূত্র কালবেলাকে জানায়, শনিবার (১৬ আগস্ট) ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোন করে বিশেষ এ নির্দেশনা দেওয়া হয়েছে। বিদেশে নিযুক্ত ঢাকাস্থ দূতাবাস, হাইকমিশন ও কূটনীতিকদের বাসভবনে এতদিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি টানানো ছিল। সেই ছবি তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলতে নির্দেশনা এসেছে।

এরই মধ্যে কয়েকটি দূতাবাসের কর্মকর্তা এ নির্দেশনা মেনেছেন বলেও সংশ্লিষ্ট সূত্র জানায়।

জানতে চাইলে এমন নির্দেশনাপ্রাপ্ত একজন কালবেলাকে বলেন, ‘নির্দেশনা পেয়েছি। এ নিয়ে আমি বেশি কিছু বলতে পারব না।’

অন্যদিকে আরেকটি মিশনের কর্মকর্তা জানান, নির্দেশনা যতটুকু এসেছে ফোনের মাধ্যমে। তবে হঠাৎ এমন নির্দেশনা কেন এসেছে, তা জানেন না তিনি।

এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১০

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১১

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১২

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৩

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৪

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৯

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

২০
X