মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সশস্ত্র বাহিনীর বঞ্চিত অফিসারদের আবেদন পর্যালোচনায় নতুন উদ্যোগ

বাংলাদেশ সরকারের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
বাংলাদেশ সরকারের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

গত ১৫ বছরে সশস্ত্র বাহিনীর যেসব অবসরপ্রাপ্ত অফিসার চাকরিতে বঞ্চনা, অবিচার ও প্রতিহিংসার শিকার হয়েছেন, তাদের আবেদন পর্যালোচনায় কমিটি গঠন করেছে সরকার। ৯ সদস্য বিশিষ্ট কমিটি আগামী ২ মাসের মধ্যে প্রতিটি আবেদন পর্যালোচনা করে সুপারিশ প্রণয়ন করবেন।

রোববার (১৭ আগস্ট) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

কমিটিতে সভাপতি করা হয়েছে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজকে। আর সদস্য সচিব করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড লজিস্টিকস বিভাগের মহাপরিচালককে। এ ছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন, মেজর জেনারেল (অব.) মুহম্মদ শামস-উল-হদা, মেজর জেনারেল (অব.) শেখ পাশা হাবিব উদ্দিন, রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ শফিউল আজম, এয়ার ভাইস মার্শাল (অব.) মুহাম্মদ শাফকাত আলী, বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, নৌ সদর দপ্তরের নেভাল সেক্রেটারি, বিমান বাহিনী সদর দপ্তরের এয়ার সেক্রেটারি।

প্রজ্ঞাপনে বলা হয়, সেনাসদর, সামরিক সচিব কিংবা তার প্রতিনিধি প্রয়োজন অনুযায়ী কমিটিকে তথ্য প্রদান করবেন। কমিটি প্রয়োজনবোধে যে কোনো চাকরিরত কিংবা সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারকে সদস্য হিসেবে কো-অপ্ট করতে পারবেন।

কমিটির কার্যপরিধি সম্পর্কে বলা হয়, কমিটি ভুক্তভোগী অফিসারদের আবেদন পেশের সময়সীমা নির্ধারণ করে বিজ্ঞপ্তি দেবেন। কমিটি অনধিক ২ মাসের মধ্যে প্রাপ্ত প্রতিটি আবেদন পর্যালোচনাপূর্বক যথাবিহিত বিধিসম্মত সুপারিশ প্রণয়ন করবেন।

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১০

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১১

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১২

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৩

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৪

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৫

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৬

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৭

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৮

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৯

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

২০
X