কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

কর্মস্থলে ‘অনুপস্থিত’, এবার পুলিশের ২ এসপি বরখাস্ত

বাংলাদেশ পুলিশের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
বাংলাদেশ পুলিশের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে আরও ২ পুলিশ সুপারকে (এসপি) সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গল ও বুধবার (১৯ ও ২০ আগস্ট) মো. নাজমুল ইসলাম ও হাফিজ আল ফারুককে পৃথক আদেশে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

তারা দুইজন ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের আগে ঢাকা মহানগর পুলিশে কর্মরত ছিলেন। সরকার পতনের পর পুলিশ সুপার পদমর্যাদার নাজমুলকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত এবং সুপারনিউমারারি হিসেবে পুলিশ সুপারের পদোন্নতি পাওয়া হাফিজ আল ফারুককে রাজশাহী সরদায় বদলি করা হয়।

তবে চলতি বছরের ২৩ এপ্রিল থেকে নাজমুল তার কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে বুধবার তাকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপনে বলা হয়।

অপরদিকে হাফিজ আল ফারুক গত ১ ফ্রেব্রুয়ারি থেকে তার কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে গত মঙ্গলবারের আদেশে বলা হয়।

পৃথক আদেশে দুইজনের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩ (খ) ও ৩ (গ) অনুসারে যথাক্রমে ‘অসদাচরণ ও পলায়ন’ এর শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত করে বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

এর আগে রোববার (১৭ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আলোচিত অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলামসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়।

তাদের মধ্যে তিনজন ডিআইজি, ছয়জন অতিরিক্ত ডিআইজি, চারজন পুলিশ সুপার, চারজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা।

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X