কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১২:১৪ এএম
আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১২:২০ পিএম
অনলাইন সংস্করণ

গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় জাতীয় পরামর্শ সভা। ছবি : সংগৃহীত
গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় জাতীয় পরামর্শ সভা। ছবি : সংগৃহীত

অক্সফাম ইন বাংলাদেশ, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশন (ক্যাম্পে)-এর যৌথ উদ্যোগে ‘গৃহকর্মীদের অধিকার, স্বীকৃতি ও সুরক্ষা’ শীর্ষক এক জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশের প্রায় ৪০ লাখ গৃহকর্মীর সামাজিক মর্যাদা, ন্যায়বিচার ও শোভন কর্মপরিবেশ পরিবেশ নিশ্চিত করতে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।

বুধবার (২০ আগস্ট) ঢাকার এক হোটেলে আয়োজিত সভায় সমন্বিত পদক্ষেপের মাধ্যমে গৃহকর্মীদের স্বীকৃতি ও সুরক্ষা জোরদারের আহ্বান জানানো হয়।

আলোচনায় গৃহকর্মীদের অধিকার সংক্রান্ত প্রয়োজনীয় আইনি ও নীতি সংস্কার, সামাজিক সুরক্ষা এবং নির্যাতন ও শোষণ রোধে জোরাল তদারকি ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ.এইচ.এম. সফিকুজ্জামান প্রধান অতিথির বক্তব্যে বলেন, গৃহকর্মের মূল্য ও শ্রম আর অদৃশ্য বা অবহেলিত থাকতে দেওয়া যাবে না। এই খাতকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান, যথাযথ তদারকি এবং নির্যাতন ও শোষণ রোধে কার্যকর ও শক্তিশালী ব্যবস্থা গ্রহণ করা সময়ের অত্যাবশ্যক দাবি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সকল অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে গৃহকর্মীদেরকে দেশের বিদ্যমান শ্রম আইন ২০০৬ ও সামাজিক সুরক্ষা কাঠামোর আওতায় আনার জন্য কাজ করে যাচ্ছে।

সভায় বক্তারা দেশের গৃহকর্মীদের একটি বড় অংশই নারী ও কিশোরী হওয়ায় তাদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের দক্ষতা উন্নয়ন, আইনি সচেতনতা বৃদ্ধি এবং ন্যায্য মজুরি প্রদানের ওপর গুরুত্ব আরোপ করেন।

এ সময় গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫ যুগপযোগীকরণ এবং বিদ্যমান শ্রম আইনে তাদের স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়।

সভায় বিভিন্ন দপ্তর সংস্থার কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজ, ট্রেড ইউনিয়ন, উন্নয়ন সহযোগী সংস্থা এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১০

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১১

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১২

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৩

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৪

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৯

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

২০
X