কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০৬:২০ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আগামী ২৪ আগস্ট কক্সবাজারে এ সম্মেলন শুরু হবে। এর পরদিন ২৫ আগস্ট সেখানে যোগ দেবেন প্রধান উপদেষ্টা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, আগামী ২৪, ২৫ ও ২৬ আগস্ট কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা ইস্যুটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং এ বিষয়ে আমরা বিভিন্ন পক্ষের সঙ্গে কাজ করছি। সেই ধারাবাহিকতায় রোহিঙ্গা সংকটকে আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে আনতে ৩টি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, তার প্রথমটি ২৪ আগস্ট শুরু হবে, এরপর ৩০ সেপ্টেম্বর সবচেয়ে বড় সম্মেলন হবে জাতিসংঘে। সেখানে আশা করছি ১৭০টি দেশ অংশ নেবে। তারপর আমরা আরেকটা বড় সম্মেলন আশা করছি কাতারের দোহাতে।

প্রেস সচিব জানান, রোহিঙ্গারা যে মানবিক সংকটের মুখোমুখি, সেটিকে আন্তর্জাতিক ফোরামে তুলে ধরা সহজ নয়। এজন্য কক্সবাজারে আয়োজিত সম্মেলনে প্রায় ৪০টি দেশের প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংগঠনগুলোর অংশগ্রহণ আশা করা হচ্ছে। সেখানে রোহিঙ্গা জনগোষ্ঠী সরাসরি সম্পৃক্ত হয়ে নিজেদের কথা বলার সুযোগ পাবেন।

শফিকুল আলম আরও বলেন, ২৪ আগস্ট এই ধরনের বিশেষ আয়োজন থাকবে। এরপর ২৫ আগস্ট কক্সবাজারে যোগ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সম্মেলনটি শেষ হবে ২৬ আগস্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিএনজিচালককে ছুরিকাঘাতে হত্যা করল কিশোর গ্যাং

আজকের নামাজের সময়সূচি

দুই দেশে হামলা চালাল ইরান

দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র ভৈরব, ককটেল বিস্ফোরণে পুলিশসহ আহত ৩০

আজ পর্দা উঠছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’

রাজধানীর যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

জীবন বাঁচাতে চুপ করে গেছি : মাহফুজ আলম

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা তেহরানের

আজকের এই দিনে ইতিহাসের স্মরণীয় ঘটনা

ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১০

তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট ঘোষণা আজ

১১

এক মিনিটের চলচ্চিত্রে ৬ পুরস্কার, পরিবেশ উৎসবে আলোচনায় জবির রওনাকুর

১২

সকালের মধ্যে ঢাকাসহ ১৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৩

২০তম বাংলাদেশ ডেনিম এক্সপো ঢাকায় শুরু, প্রতিপাদ্য ‘ফ্রন্টলাইন টু ফিউচার’

১৪

মাস্টারকার্ড বাংলাদেশের নতুন কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা

১৫

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৬

পুশইনের বিরুদ্ধে গণঅধিকার পরিষদের প্রতিবাদ মিছিল

১৭

হিট অফিসারের আদলে এবার ডিএসসিসির ‘সিটি ইন্সপেক্টর’

১৮

নড়াইলে যুবদল নেতাকে কুপিয়ে যখম 

১৯

নতুন সরকারের বড় পরীক্ষা আজ

২০
X