কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০২:০৯ এএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৭:২৯ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে তামাকের বিরুদ্ধে ‘ইয়ুথ মার্চ’

তামাকবিরোধী যুবসমাজের আয়োজনে কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। ছবি : সংগৃহীত
তামাকবিরোধী যুবসমাজের আয়োজনে কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। ছবি : সংগৃহীত

তামাক কোম্পানির সঙ্গে উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত বাতিল এবং তামাক নিয়ন্ত্রণ আইনের খসড়া সংশোধনী দ্রুত পাসের দাবি জানিয়েছে ‘ইয়ুথ মার্চ’। তাদের সঙ্গে একমত জানিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানও।

শনিবার (২৩ আগস্ট) রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে তামাকবিরোধী যুবসমাজের আয়োজনে কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

তরুণদের দাবির সঙ্গে সহমত পোষণ করে ড. হোসেন জিল্লুর রহমান বলেন, তামাক যে ক্ষতিকর তা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। আজ তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবিতে এখানে সমবেত হওয়া তরুণদের সঙ্গে আমি একাত্মতা প্রকাশ করছি।

তিনি আরও বলেন, তামাক আমাদের প্রজন্মকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। তাই তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে তামাক কোম্পানির সঙ্গে উপদেষ্টাদের বৈঠকের সিদ্ধান্ত বাতিল করতে হবে। তরুণ প্রজন্মকে তামাকের ছোবল থেকে সুরক্ষায় অবিলম্বে আইনের খসড়া সংশোধনী পাস করতে হবে।

ইয়ুথ মার্চে বক্তারা বলেন, বাংলাদেশে প্রতিবছর তামাকজনিত রোগে প্রায় ১ লাখ ৬১ হাজার মানুষ মারা যায় এবং আরও বহু মানুষ দীর্ঘমেয়াদি অসুস্থতায় ভোগে। বিশেষ করে তরুণদের মধ্যে তামাকের ব্যবহার আশঙ্কাজনক হারে বাড়ছে, যা জাতির ভবিষ্যতের জন্য এক বড় হুমকি।

তারা সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত উপদেষ্টা কমিটির সঙ্গে তামাক কোম্পানির বৈঠকের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোলের (এফসিটিসি) আর্টিকেল ৫.৩-এর সরাসরি লঙ্ঘন। এই ধারা অনুযায়ী, কোনো দেশের তামাক নিয়ন্ত্রণ বিষয়ক আইন, বিধিমালা বা নীতিমালায় তামাক কোম্পানি বা তাদের প্রতিনিধিদের মতামত গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ এফসিটিসির স্বাক্ষরকারী দেশ হিসেবে এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

ইয়ুথ মার্চ থেকে সরকারের প্রতি দুটি দাবি বাস্তবায়নের জোর আহ্বান জানানো হয়। দাবিগুলো হলো—উপদেষ্টা কমিটির তামাক কোম্পানির সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের খসড়াটি দ্রুত পাস করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১০

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১১

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১২

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৩

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

১৪

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১৫

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১৬

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১৭

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

১৮

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

১৯

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

২০
X