কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০৬:২৭ এএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৭:৪০ এএম
অনলাইন সংস্করণ
তামাকবিরোধী ইয়ুথ মার্চ 

তামাক কোম্পানির সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত বাতিল, দ্রুত আইন পাসের আহ্বান

ইয়ুথ মার্চে অংশগ্রহণকারীরা। ছবি : সংগৃহীত
ইয়ুথ মার্চে অংশগ্রহণকারীরা। ছবি : সংগৃহীত

তামাক কোম্পানির সঙ্গে সরকারের উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত বাতিল এবং তামাক নিয়ন্ত্রণ আইনের খসড়া সংশোধনী দ্রুত পাসের দাবিতে রাজধানীতে তামাকবিরোধী ‘ইয়ুথ মার্চ’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া এ কর্মসূচি শাহবাগে এসে শেষ হয়। কর্মসূচির উদ্বোধন করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।

তিনি বলেন, তামাক যে ক্ষতিকর তা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। আজকে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবিতে সমবেত হওয়া তরুণদের সঙ্গে আমি একাত্মতা প্রকাশ করছি।

আয়োজকরা জানান, বাংলাদেশে প্রতিবছর তামাকজনিত কারণে ১ লাখ ৬১ হাজার মানুষ মারা যায়। অসংখ্য মানুষ নানা জটিল রোগে ভোগেন। তরুণদের মধ্যে তামাক ব্যবহারের প্রবণতা বাড়ছে, যা জাতির ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ।

বক্তারা বলেন, গণমাধ্যমে প্রকাশিত তামাক কোম্পানির সঙ্গে উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি)-এর ৫.৩ ধারার সুস্পষ্ট লঙ্ঘন। এফসিটিসিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ এ প্রতিশ্রুতি রক্ষা করতে বাধ্য।

ইয়ুথ মার্চ থেকে সরকারের প্রতি দুটি দাবি জানানো হয়। যেগুলো হলো— উপদেষ্টা কমিটির তামাক কোম্পানির সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের খসড়াটি দ্রুত পাস করতে হবে।

মার্চে প্রায় ১০ হাজার তরুণ অংশ নেন। কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে ঢাকা আহছানিয়া মিশন, ডর্প, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, নারী মৈত্রী, পিপিআরসি, প্রজ্ঞা, তাবিনাজসহ বিভিন্ন সংগঠন। কর্মসূচি শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রতিনিধির হাতে ১০ হাজার তামাকবিরোধী যুব প্রতিনিধির স্বাক্ষরসংবলিত দাবিনামা হস্তান্তর করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১০

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১১

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১২

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৬

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৭

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৮

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৯

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X