কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০৪:৫৬ এএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৭:৪৫ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ হবে বসবাস ও বিনিয়োগের স্বর্গ: আব্দুল মুক্তাদির

অ্যাপোলো ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যকালে আব্দুল মুক্তাদির। ছবি : সংগৃহীত
অ্যাপোলো ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যকালে আব্দুল মুক্তাদির। ছবি : সংগৃহীত

বাংলাদেশ হবে বসবাস ও বিনিয়োগের স্বর্গ বলে মনে করেন বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির।

শনিবার (২৩ আগস্ট) রাতে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অ্যাপোলো ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদেশি বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি অভিমত ব্যক্ত করেন।

তিনি বলেন, অনেকে ভাবে বাংলাদেশে হয়তো আমরা আর থাকতে পারব না, বিনিয়োগ করতে পারব না, কিংবা এখানে উন্নতি সম্ভব নয়। কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, অচিরেই বাংলাদেশ হবে এমন একটি দেশ যেখানে আমরা জীবনযাপন করতে পারব নিরাপদে, ব্যবসা করতে পারব নিশ্চিন্তে, সন্তানদের ফিরিয়ে আনতে পারব গর্বের সঙ্গে। এই দেশ ইনশাআল্লাহ পৃথিবীর এক স্বর্গরাজ্যে রূপ নেবে।

আব্দুল মুক্তাদির মনে করেন, বাংলাদেশের এই অগ্রযাত্রার সবচেয়ে বড় শক্তি হলো দেশের তরুণ জনগোষ্ঠী এবং উদ্যোক্তাদের অবিরাম প্রচেষ্টা। তার ভাষায়, বাংলাদেশ একটি তরুণ দেশ। এই উদ্যোক্তা মনোভাব, তরুণদের উদ্যম এবং আমাদের সম্মিলিত প্রচেষ্টা আমাদের বহুদূর নিয়ে যাবে। আমরা যদি বিশ্বাস রাখি, কাজ করে যাই—তাহলে দ্বি-অঙ্কের প্রবৃদ্ধি কেবল কল্পনা নয়, বাস্তবতা হয়ে উঠবে।

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন, আমি বিনিয়োগকারীদের বলব—হতাশ হবেন না, এই দেশকে ছেড়ে যাবেন না; বরং বিনিয়োগ বাড়ান। বাংলাদেশ এখন যে রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, তার সুফল খুব দ্রুতই দৃশ্যমান হবে। এই দেশকে গড়ে তুলতে আমাদের দিন-রাত এক করে পরিশ্রম করতে হবে।

বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জ হিসেবে তিনি জ্বালানি সংকটকে চিহ্নিত করেন। তবে উদ্যোক্তাদের দৃঢ় সংকল্পের ওপর আস্থা রেখে তিনি বলেন, হ্যাঁ, জ্বালানি আমাদের জন্য চ্যালেঞ্জ। কিন্তু যদি সমাধান দ্রুত না-ও আসে, আমরা উদ্যোক্তারাই বিকল্প খুঁজে বের করব। কোনো প্রতিবন্ধকতাই আমাদের থামাতে পারবে না। বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, আমি বয়সে প্রৌঢ় হয়ে গেছি। তবু আমি আশ্বস্ত বোধ করি, কারণ জানি—বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপদ হাতে আছে। উদ্যোক্তারা কাজ করে যাচ্ছেন, তরুণরা এগিয়ে আসছে। তাই আমি নিশ্চিত—এই দেশ হবে একদিন বিশ্বের সবচেয়ে সুন্দর, নিরাপদ ও সমৃদ্ধ দেশগুলোর একটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'অফিস রোমান্স' দিয়ে আবারও সাফল্যের চূড়ায় জেনিফার

বাজারে আসছে রংপুরের সুস্বাদু হাঁড়িভাঙা আম

বেনজীরের গ্রেপ্তারের খবরে তার পুরনো বক্তব্য ভাইরাল

আগ্নেয়গিরিতে পড়ে প্রাণ হারালেন ইয়েমেনের ‘স্পাইডার-ম্যান’

এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননের রাজধানীতে ইসরায়েলি হামলা, নিহত ২

এএইউবির ২০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজধানীর খালগুলোর সীমানা নির্ধারণে ২ সিটির কমিটি গঠন

লেবাননে ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তোজাম্মেল হোসেনকে সংবর্ধনা

১০

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারসহ ছয় দাবি আইএসপিএবির

১১

প্রথম ম্যাচে ড্র করেও যারা বিশ্বজয় করেছিল: ইতিহাস যা বলে

১২

শপিংমল-মার্কেট খোলা রাখার সময় নিয়ে গণবিজ্ঞপ্তি, অমান্য করলেই ব্যবস্থা

১৩

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

১৪

জাবি শিক্ষার্থীকে নির্যাতন : প্রধান আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৫

গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় বেনজীরের সব অপকর্ম

১৬

বিশ্ব রক্তদাতা দিবস আজ

১৭

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

১৮

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

১৯

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

২০
X