কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০৩:২৭ এএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৭:৪৮ এএম
অনলাইন সংস্করণ

ঢাকায় অ্যাপোলো ক্লিনিকের যাত্রা শুরু

অ্যাপোলো ক্লিনিকের উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা। ছবি : সংগৃহীত
অ্যাপোলো ক্লিনিকের উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা। ছবি : সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদানকারী আন্তর্জাতিক হাসপাতাল চেইন অ্যাপোলো ক্লিনিক। বাংলাদেশের রোগীদের জন্য এ সেবা চালু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী জেএমআই গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান জেএমআই স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড।

শনিবার (২৩ আগস্ট) ধানমন্ডির সাত মসজিদ রোডের ৬৪ নম্বর ভবনে ফিতা ও কেক কেটে ক্লিনিকের কার্যক্রম উদ্বোধন করা হয়। পরে রাতে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন ঘোষণা করা হয়।

জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন জেএমআই হাসপাতাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের পরিচালক হোয়াই কোয়ান কিম, অ্যাপোলো হেলথ অ্যান্ড লাইফস্টাইল লিমিটেডের হেড অব ফ্র্যাঞ্চাইজি বিজনেস তরুণ গুলাটি, আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল হক নাবিল, জেএমআই গ্রুপের চেয়ারম্যান মো. জাবেদ ইকবাল পাঠান এবং জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. তামজীদ আলম। এ সময় দেশের স্বনামধন্য চিকিৎসক, জেএমআই গ্রুপের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেড হলো জেএমআই গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান এবং পুঁজিবাজারে তালিকাভুক্ত জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের একটি সাবসিডিয়ারি কোম্পানি। অন্যদিকে অ্যাপোলো হেলথ অ্যান্ড লাইফস্টাইল লিমিটেড হলো অ্যাপোলো হসপিটালস এন্টারপ্রাইজ লিমিটেডের সাবসিডিয়ারি, যা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় হাসপাতাল নেটওয়ার্ক। বর্তমানে অ্যাপোলো হসপিটালস বিশ্বজুড়ে ৭৫টি মালিকানাধীন হাসপাতাল ও ৩৫০টির বেশি ক্লিনিক পরিচালনা করছে।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, অ্যাপোলো ক্লিনিকের মাধ্যমে ঢাকার বাসিন্দারা এখন থেকে আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা নিজের শহরেই পেতে পারবেন। তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ বাংলাদেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২

হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়

কাজ শেষে বাড়ি ফেরার পথে নারী শ্রমিক ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

টিআইবির বিবৃতি / কালো টাকা বৈধ করার সুযোগ দুর্নীতিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়ার শামিল

৬ দফা দাবিতে চমেকে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন

হজ শেষে হাজিদের জন্য যে ৩ কাজ জরুরি

বিশ্ববিদ্যালয়ের স্কলারদের ছাড়া শিল্প চলতে পারে না : রাগীব আলী

আল জাজিরার অনুসন্ধান / নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে দক্ষিণ গাজা, স্যাটেলাইটে উঠে এলো ইসরায়েলের বর্বরতা  

৫ জুলাই বিয়ে, জানালেন আমির নিজেই

১০

বিশ্বকাপে ডাক পাওয়ায় পিছিয়ে গেল বিয়ে

১১

‘আপা’ সম্বোধনে নয়, বাসি মিষ্টি বিক্রির দায়ে বনফুলকে জরিমানা : ইউএনও

১২

অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

১৩

ব্রাহ্মণবাড়িয়া / ক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় খাদে মাইক্রোবাস 

১৪

ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার

১৫

বরিশালে ইয়াবা-গাঁজাসহ কনস্টেবল গ্রেপ্তার

১৬

৩ জেলায় প্রশাসক নিয়োগ

১৭

বিকেএম মহাসচিব / বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি জনজীবনের ওপর নতুন আঘাত

১৮

কালবেলার হরিণাকুণ্ডু উপজেলা প্রতিনিধিকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে দুর্বৃত্তরা

১৯

রাজউকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে

২০
X