কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১০:৪৬ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১২:০১ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ সফর নিয়ে ইসহাক দারের প্রতিক্রিয়া

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ছবি : সংগৃহীত
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ছবি : সংগৃহীত

বাংলাদেশে ৩৬ ঘণ্টার সফরকে ‘অত্যন্ত ফলপ্রসূ’ হিসেবে অভিহিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এই সফর বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কে নতুন গতি সঞ্চার করবে বলে জানান তিনি।

এ ছাড়া উভয় দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে তার দৃঢ় বিশ্বাসের কথা জানিয়েছেন।

রোববার (২৪ আগস্ট) তিন দিনের সফর শেষে ঢাকা ছাড়ার আগে এক্স হ্যান্ডেলে এই আশাবাদের কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে আলোচনার কথা উল্লেখ করে ইসহাক দার বলেন, দুই দেশের মধ্যে ফলপ্রসূ ও ব্যাপক আলোচনার সময় দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিক নিয়ে মতৈক্যে পৌঁছানো সম্ভব হয়েছে।

তিনি বলেন, আলোচনার বিষয়গুলোর মধ্যে ছিল–উচ্চ পর্যায়ের সফর বিনিময়, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা, সাংস্কৃতিক ও জনগণের মধ্যে সম্পর্ক, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন। আমরা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়, বিশেষ করে সার্কের পুনরুজ্জীবন নিয়েও মতবিনিময় করেছি।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই সফর পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ককে নতুন গতিশীলতা দেবে এবং বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা ও সফর বিনিময় আরও বাড়বে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার গতকাল রোববার দিবাগত রাতে বাংলাদেশ ছেড়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণ হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১০

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১১

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১২

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৩

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৪

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৫

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৬

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৭

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৮

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৯

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

২০
X