রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেনের ছাদ যেন ঝর্ণা!

ছবি : ভিডিও থেকে নেওয়া
ছবি : ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে চট্টলা এক্সপ্রেস ট্রেনের একটি বগি যেন ঝর্ণায় পরিণত হয়েছিল। সারাক্ষণ ট্রেনের ছাদ বেয়ে আসনে পানি পরেছে। এতে যাত্রীদের ভোগান্তি বেড়েছে ব্যাপক। ঢাকা পৌঁছে কমলাপুর রেলওয়ে স্টেশনে এক যাত্রীকে ক্ষোপ প্রকাশ করতে দেখা যায়।

শাহরিয়ার মুহাম্মদ মাহি নামের ওই যাত্রী কালবেলাকে বলেন, ‘আমি চট্টগ্রাম থেকে ঢাকা আসার জন্য চট্টলা এক্সপ্রেসে এসি বগিতে টিকেট সংগ্রহ করি। কিন্তু দুঃখের বিষয় আমি কসবা স্টেশন থেকে ট্রেনে ওঠার কিছুক্ষণ পর থেকেই অঝোরে গায়ে ও মালামালের ওপর এসির পানি পড়তে থাকে। সিটে বসে আসতে পারিনি।’

তিনি বলেন, ‘ট্রেনের প্রত্যেকটি ওয়াশরুম লক ছিল। আমরা অভিযোগ দিলেও ট্রেনে থাকা কর্মকর্তারা আমাদের অভিযোগ আমলে নেইনি। আমরা এত টাকা দিয়ে টিকিট কাটি আরামে ভ্রমণ করার জন্য কিন্তু টাকা দিয়েও আমরা আরাম পাইনি।’

ছবি, ভিডিওসহ ওই যাত্রী অভিযোগ জানান ঢাকা রেলওয়ে (কমলাপুর) স্টেশনের মাস্টার মো. আনোয়ার হোসেনের কাছে। তখন তিনি অভিযোগটি আমলে নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে’ মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X