কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

হাকিম জেফ্রিসের সঙ্গে রাষ্ট্রদূত ইমরানের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নিউইয়র্ক ৮ম কংগ্রেসশনাল ডিস্ট্রিক্ট রিপ্রেজেন্টেটিভ এবং ডেমোক্রেটিক নেতা হাকিম জেফ্রিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেইজে গতকাল শনিবার এ তথ্য জানানো হয়।

সাক্ষাতে রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের উল্লেখযোগ্য আর্থ-সামাজিক উন্নয়ন সম্পর্কে হাকিম জেফ্রিসকে অবহিত করেন। এ ছাড়াও তারা রোহিঙ্গা ইস্যু, শান্তি রক্ষা, শ্রম সমস্যা, বাণিজ্য সহযোগিতা, ইন্দো-প্যাসিফিক কৌশল এবং আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যাগুলির মতো দ্বিপাক্ষিক স্বার্থের অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করেন।

উল্লেখ্য, নিউইয়র্ক ৮ম কংগ্রেসশনাল ডিস্ট্রিক্ট রিপ্রেজেন্টেটিভ এবং ডেমোক্রেটিক নেতা হাকিম জেফ্রিস সম্প্রতি বাংলাদেশ ককাসের সদস্য হিসেবে যোগদান করেছেন।

রাষ্ট্রদূত ইমরান বাংলাদেশ ককাসের চার কো-চেয়ার রিপাবলিকান নেতা ক্লডিয়া টনি, ভার্জিনিয়া ১১ ডিস্ট্রিক্ট নেতা কংগ্রেসম্যান গ্যারি কনোলি, পেনসিলভানিয়া ডিস্ট্রিক্ট ৩ এর নেতা কংগ্রেসম্যান ডিউইট এভান্স এবং সাউথ ক্যারোলিনা ডিস্ট্রিক্ট ২ এর নেতা রিপাবলিকান কংগ্রেসম্যান জো উইলসন এর সঙ্গেও তাদের কার্যালয়ে পৃথক সাক্ষাৎ করেন। এছাড়াও রাষ্ট্রদূত রাষ্ট্রদূত ইমরান কংগ্রেস ক্যালিফোর্নিয়া ডিস্ট্রিক্ট ৬ এর নেতা রিপ্রেজেন্টেটিভে ব্র্যাড শেরম্যান এবং কংগ্রেসম্যানের চিফ অফ স্টাফ রিপাবলিকান ব্যারি মুর, ক্যানসাস রিপাবলিকান সিনেটর রজার মার্শাল, ফ্লোরিডা ডেমোক্রাট নেতা লোইস ফ্র্যাঙ্কেল, প্রতিনিধি মারিও ডিয়াজ বালার্ট, মিশিগান রিপাবলিকা হ্যালি স্টিভেনস, নিউ ইয়র্ক ডেমোক্রাট নেতা গ্রেস মেং এর সঙ্গেও দেখা করে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন৷

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১০

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১১

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১২

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৩

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৪

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৫

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৬

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৭

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৮

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৯

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

২০
X