কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ১১:৩৩ এএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১১:৪৪ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূত ইমরানের সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রী জুলি সুরের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমরান। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রী জুলি সুরের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমরান। ছবি : সংগৃহীত

ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত শ্রমমন্ত্রী মিজ জুলি সুরের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। সাক্ষাতে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করা হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে ইউএস ডিপার্টমেন্ট অব লেবার আয়োজিত এক অনুষ্ঠানের সাইডলাইনে এই একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ছুটি কাটিয়ে ওয়াশিংটন ডিসিতে ফিরে গিয়েই ভারপ্রাপ্ত শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠকটি করলেন। একই সময়ে রাষ্ট্রদূত ইমরান ইউএস ডিপার্টমেন্ট অব লেবারের ডেপুটি আন্ডার সেক্রেটারি মিজ থিয়া লির সঙ্গেও সাক্ষাৎ করেন।

বৈঠক নিয়ে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাষ্ট্রদূত এবং ভারপ্রাপ্ত মার্কিন শ্রমমন্ত্রী বাংলাদেশের বর্তমান শ্রম পরিস্থিতি এবং শ্রমিকদের অধিকার রক্ষায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে বৈঠকে আলোচনা করেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন গত ১৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের শ্রমবিষয়ক স্মারক ঘোষণা করেন। এতে যে কোনো দেশ শ্রমমান বজায় না রাখলে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিতে পারে বলে উল্লেখ করা হয়। আর তাতে বাংলাদেশের শ্রম পরিস্থিতি নিয়েও বেশ আলোচনা করা হয়েছে। এ কারণে বিষয়টিকে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন মহলে আলোচনার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকটিকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বৈঠকে বাংলাদেশের শ্রমমান নিয়ে দুই সরকারের বিভিন্ন পর্যায়ে সম্পৃক্ত থাকা এবং সংশ্লিষ্ট অংশীদারদের উদ্বেগ নিরসনের ব্যাপারে একমত হন বলে জানা যায়। বৈঠক দুটিতে ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (কমার্স) সেলিম রেজাও উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১১

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১২

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৩

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৪

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৫

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৬

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৭

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৮

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৯

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

২০
X