কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রেসক্রিপশনের ছবি তুলতে পারবে না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বেসরকারি কোম্পানির ওষুধের তালিকা সরকারি হাসপাতালের চিকিৎসকের টেবিলে রাখা যাবে না। এছাড়া রোগীর প্রেসক্রিপশনের ছবিও তোলা যাবে না। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফ সই করা এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, সাধারণ মানুষের মধ্যে সরকারি হাসপাতাল ও ইনস্টিটিউটে কর্মরত চিকিৎসকদের ভাবমূর্তি রক্ষার্থ ও যথাযথ চিকিৎসাসেবা প্রদানের জন্য বেসরকারি ডায়াগনষ্টিক সেন্টার ও প্রতিষ্ঠানের লোগো সংবলিত প্যাডে সরকারি হাসপাতালে বসে প্রেসক্রিপশন লেখা, রোগ নির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেওয়া যাবে না। সরকারি হাসপাতালে যেসব ওষুধের সরবরাহ আছে এবং পরীক্ষা-নিরীক্ষার সুযোগ রয়েছে তা কোন ভাবেই বাইরে থেকে কেনা ও পরীক্ষা করার সুপারিশ করা যাবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে সরকার অনুমোদিত বা সরবরাহকৃত বাদে কোন বেসরকারি সিল ব্যবহার করা যাবে না। তবে বিজ্ঞাপনবিহীন জেনেরিক নামের সিল ব্যবহার করা যাবে। বেসরকারি ওষুধ কোম্পানি সরবরাহকৃত ওষুধের তালিকা সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের টেবিলে রাখা যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেসরকারি ওষুধ কোম্পানির প্রতিনিধিরা কোনোভাবেই রোগীর কোন তথ্য, প্রেসক্রিপশন বা ডকুমেন্টের ছবি তুলতে পারবেন না। সপ্তাহে দুইদিন সোমবার ও বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ওষুধ কোম্পানির প্রতিনিধিরা হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন। এই সময়ের বাইরে তারা সরকারি হাসপাতালে অবস্থান করতে পারবেন না। নির্ধারিত সময়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা হাসপাতালে চিকিৎসকের সঙ্গে দেখা করার সময় অবশ্যই নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদর্শন করবেন। এসব নির্দেশনা ওষুধ কোম্পানির প্রতিনিধিরা অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X