কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

৮ দফা বাস্তবায়নে অনশনে সংখ্যালঘু অধিকার আন্দোলন

রমনা কালী মন্দিরে এই অনশন কর্মসূচি পালন করছেন সংগঠনের প্রতিনিধিরা। ছবি : কালবেলা
রমনা কালী মন্দিরে এই অনশন কর্মসূচি পালন করছেন সংগঠনের প্রতিনিধিরা। ছবি : কালবেলা

৮ দফা দাবি বাস্তবায়ন, জাতীয় সংসদে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি নিশ্চিত করা এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে ১২ ঘণ্টার অনশন কর্মসূচি পালন করছেন সংখ্যালঘু অধিকার আন্দোলনের প্রতিনিধিরা।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রমনা কালী মন্দিরে দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই অনশন রাত ১২টায় শেষ হওয়ার কথা রয়েছে। অনশন কর্মসূচিতে সংগঠনের মুখপাত্র সুস্মিতা কর, কেন্দ্রীয় প্রতিনিধি সুব্রত বল্লবসহ অন্যরা অংশগ্রহণ করছেন।

এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সংখ্যালঘু অধিকার আন্দোলনের পক্ষ থেকে ৮ দফা দাবি এবং অনশন কর্মসূচির বিষয়টি জানিয়ে সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও সমাজকল্যাণ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয় বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

তারও আগে সোমবার (০৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে ‘জিরো টলারেন্স’ নীতি প্রয়োগের দাবি জানায় সংখ্যালঘু অধিকার আন্দোলন। ওই সংবাদ সম্মেলন থেকে জানানো হয়েছিল, ৮ দফা বাস্তবায়ন না হলে সংখ্যালঘু সম্প্রদায় এ দেশে নিজেদের নিরাপদ ভাবতে পারবে না। তাই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের দাবিগুলো নিয়ে সরকার আলোচনা শুরু না করলে তারা অনশন, আমরণ গণঅনশন কর্মসূচি শুরু করবেন।

কর্মসূচি অনুযায়ী, দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার অনশন করবে সংগঠনটি। এরপর তৃতীয় দিন অর্থাৎ রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে আমরণ গণঅনশন কর্মসূচি শুরু হবে। রমনা কালী মন্দির অথবা জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অনশন কর্মসূচি হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১০

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১১

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১২

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৩

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৪

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৬

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৭

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৮

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৯

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

২০
X