কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ
৮ দফা বাস্তবায়ন

এবার ‘আমরণ গণঅনশনে’ সংখ্যালঘু অধিকার আন্দোলন

রমনা কালী মন্দিরে সকাল ১০টা থেকে এই গণঅনশন শুরু করেন সংখ্যালঘু অধিকার আন্দোলনের প্রতিনিধিরা। ছবি : কালবেলা
রমনা কালী মন্দিরে সকাল ১০টা থেকে এই গণঅনশন শুরু করেন সংখ্যালঘু অধিকার আন্দোলনের প্রতিনিধিরা। ছবি : কালবেলা

৮ দফা দাবি বাস্তবায়ন, জাতীয় সংসদসহ সব প্রতিনিধিত্বমূলক পর্যায়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু প্রতিনিধি নিশ্চিত করা এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এবার ‘আমরণ গণঅনশন’ কর্মসূচি শুরু করেছেন সংখ্যালঘু অধিকার আন্দোলনের প্রতিনিধিরা।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রমনা কালী মন্দিরে সকাল ১০টা থেকে এই গণঅনশন শুরু করেন তারা। কর্মসূচিতে সংগঠনের মুখপাত্র সুস্মিতা কর, কেন্দ্রীয় প্রতিনিধি সুব্রত বল্লবসহ অন্যরা উপস্থিত রয়েছেন। এ ছাড়া দুপুর ১টা থেকে চট্টগ্রামের চেরাগী পাহাড় মোড়েও আমরণ অনশনে বসেছেন সংখ্যালঘু অধিকার আন্দোলনের প্রতিনিধিরা।

কর্মসূচি প্রসঙ্গে সুস্মিতা কর কালবেলাকে বলেন, আজ ঢাকা এবং চট্টগ্রামে এই ‘আমরণ গণঅনশন’ কর্মসূচি শুরু হয়েছে। অন্য বিভাগীয় শহরেও এই কর্মসূচি শুরু হবে। দেশের সকল সংখ্যালঘু শিক্ষার্থী, সাধারণ জনগণ এবং ৮ দফার পক্ষে যারা সহমত প্রকাশ করেন, তারা যেন এই গণঅনশনে যুক্ত হয়ে আন্দোলনকে আরও শক্তিশালী করেন, সেই আহ্বান জানাই। একইসঙ্গে আমরা জোরালভাবে সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে সংখ্যালঘু জনগোষ্ঠীর ন্যায্য দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।

এর আগে গত ১২ সেপ্টেম্বর রমনা কালী মন্দিরে ১২ ঘণ্টার অনশন কর্মসূচি পালন করে সংখ্যালঘু অধিকার আন্দোলন। তার আগের দিন সংখ্যালঘু অধিকার আন্দোলনের পক্ষ থেকে ৮ দফা দাবি এবং অনশন কর্মসূচির বিষয়টি জানিয়ে সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও সমাজকল্যাণ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

জাতীয় প্রেস ক্লাবে গত ৮ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে ‘জিরো টলারেন্স’ নীতি প্রয়োগের দাবি জানায় সংখ্যালঘু অধিকার আন্দোলন। ওই সংবাদ সম্মেলন থেকে জানানো হয়েছিল, ৮ দফা বাস্তবায়ন না হলে সংখ্যালঘু সম্প্রদায় এ দেশে নিজেদের নিরাপদ ভাবতে পারবে না। তাই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের দাবিগুলো নিয়ে সরকার আলোচনা শুরু না করলে তারা অনশন, আমরণ গণঅনশন কর্মসূচি শুরু করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ 

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

১০

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

১১

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

১২

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

১৩

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১৪

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১৫

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১৬

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৭

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৮

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৯

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

২০
X