কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার আরোগ্য কামনায় রমনা কালী মন্দিরে বিশেষ প্রার্থনা

খালেদা জিয়ার আরোগ্য কামনায় রমনা কালী মন্দিরে বিশেষ প্রার্থনা। ছবি : কালবেলা
খালেদা জিয়ার আরোগ্য কামনায় রমনা কালী মন্দিরে বিশেষ প্রার্থনা। ছবি : কালবেলা

রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় যজ্ঞানুষ্ঠান, মোমবাতি প্রজ্বলন ও বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শ্রীশ্রী রমনা কালী মন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রমে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

বিশেষ এই প্রার্থনায় অংশগ্রহণ করেন- হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, মহাসচিব এস এন তরুণ দে, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি ও বিএনপির সহপ্রান্তিক ও জনশক্তি উন্নয়নবিষয়ক সম্পাদক অপর্ণা রায় দাস, সহধর্মবিষয়ক সম্পাদক জন গোমেজ, নির্বাহী কমিটির সদস্য সুশীল বড়ুয়া, রমেশ দত্ত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান জয়দেব জয়, সাংগঠনিক সম্পাদক সঞ্জিত কুমার দেব জনি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সঞ্জয় গুপ্ত, কল্যাণ ফ্রন্টের দপ্তর সম্পাদক মিন্টু বসু, সাবেক ছাত্রনেতা বিশ্বজিৎ ভদ্র প্রমুখ।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। ২৭ নভেম্বর তার অবস্থা সংকটাপন্ন হলে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে নিবিড় চিকিৎসা দিচ্ছে মেডিকেল বোর্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X