কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৯ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

জাপান-বাংলাদেশের বাণিজ্য আরও বাড়বে : জাপানি রাষ্ট্রদূত

জাপান-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত দ্বাদশ নেটওয়ার্কিং অনুষ্ঠান। ছবি : কালবেলা
জাপান-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত দ্বাদশ নেটওয়ার্কিং অনুষ্ঠান। ছবি : কালবেলা

জাপান ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। বাংলাদেশ ও জাপানের মধ্যে সরাসরি বিমান চালু হওয়ায় দুই দেশের মধ্যে যোগাযোগ ও ব্যবসায়িক কার্যক্রমে আসা গতি থেকে এমন আশাবাদ রাষ্ট্রদূতের।

জাপান বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই) আয়োজিত দ্বাদশ নেটওয়ার্কিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কিমিনোরি।

আজ রোববার রাজধানীর একটি হোটেলে এবি ব্যাংকের সহযোগিতায় এই নেটওয়ার্কিং অনুষ্ঠান আয়োজিত হয়।

এ সময় জাপানি রাষ্ট্রদূত বলেন, জাপান ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে। দুই দেশের মধ্যে সরাসরি বিমান চালু হওয়ায় একাজে আগের থেকে গতিশীলতা বেড়েছে। বাংলাদেশের সাথে যৌথভাবে কাজ করতে আমাদের বিভিন্ন অংশীজন আছে যেমন জেবিসিসিআই। এদের সবাইকে সঙ্গে নিয়ে আমাদের দুই দেশের মধ্যেকার বাণিজ্য আরও বাড়বে। তবে ব্যবসার বিভিন্ন ধাপে এলসি খোলাসহ বেশকিছু পর্যায়ে এখনো কিছু জটিলতা রয়েছে। এসব প্রক্রিয়া আরও সহজ করতে হবে।

নিজ বক্তব্যে বাংলাদেশের সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে আরও বৃহৎ পরিসরে জাপান কাজ করতে আগ্রহী বলেও জানান জাপানের রাষ্ট্রদূত।

অনুষ্ঠানে ‘বন্ধন দৃঢ়করণ : জাপান ও বাংলাদেশের মধ্যকার অর্থনৈতিক অংশীদারিত্বের পরবর্তী ধাপ’ শীর্ষক এক উপস্থাপনা তুলে ধরেন এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্সের চেয়ারম্যান ইফতি ইসলাম।

উপস্থাপনায় ইফতি ইসলাম বলেন, এশিয়ার অন্য যে কোনো দেশের তুলনায় জাপান এখন বাংলাদেশের অন্যতম বৃহৎ সহযোগী বন্ধু রাষ্ট্র। এমআরটি (মেট্রোরেল), মাতারবাড়ি সমুদ্রবন্দরের মতো বাংলাদেশের মেগা প্রকল্পগুলোতে জাপানি অংশীদারিত্ব রয়েছে। আগামী বছরগুলোতে এর পরিমাণ আরও বাড়বে।

চেম্বারের সভাপতি মিংঘো লি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। এ ছাড়াও এবি ব্যাংকের চেয়ারম্যান খায়রুল আলম চৌধুরী বক্তব্য প্রদান করেন। শেষে অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন জেবিসিসিআইর সেক্রেটারি জেনারেল আনওয়ার শহিদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X