কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৭ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

স্বাস্থ্য উপদেষ্টা কেন সিঙ্গাপুরে চিকিৎসা নেন, জানালেন আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সোমবার (১৫ সেপ্টেম্বর) দিনগত মধ্যরাতের ফ্লাইটে তিনি সিঙ্গাপুর যান। তবে চিকিৎসা নিতে কেন সিঙ্গাপুরে গেলেন, বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ক্যানসারে আক্রান্ত। তিনি উপদেষ্টা হওয়ার আগ থেকেই সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছিলেন। ক্যান্সার চিকিৎসা একটি ধারাবাহিক প্রক্রিয়া হওয়ায় সেখানে চিকিৎসা চালিয়ে যাওয়া প্রয়োজন ছিল। এটি মানবিক দৃষ্টিতে দেখা উচিত।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘ক্যানসারে আক্রান্ত স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসার বিষয়টি নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। কিন্তু তিনি উপদেষ্টা হওয়ার আগ থেকেই সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছিলেন। ক্যানসার চিকিৎসা একটি ধারাবাহিক প্রক্রিয়া হওয়ায় সেখানে চিকিৎসা চালিয়ে যাওয়া প্রয়োজন ছিল। এটি মানবিক দৃষ্টিতে দেখা উচিত।’

দেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে তিনি বলেন, ‘ব্যক্তিগত স্বাস্থ্য সংকটের কারণে কারও দায়িত্ব পালনে প্রশ্ন তোলা ঠিক নয়। বরং আমরা এমন স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চাই, যাতে ভবিষ্যতে কাউকে চিকিৎসার জন্য বিদেশমুখী হতে না হয়।’

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ‘দীর্ঘদিন ধরে চিকিৎসার জন্য বাংলাদেশ অন্য দেশের ওপর নির্ভরশীল ছিল।

তবে বর্তমান অন্তর্বর্তী সরকার এ অবস্থার পরিবর্তনে উদ্যোগ নিয়েছে। চীনের সহযোগিতায় দেশে আধুনিক ও উন্নত মানের হাসপাতাল নির্মাণ করা হচ্ছে, যা ভবিষ্যতে জটিল রোগের চিকিৎসা দেশেই নিশ্চিত করবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার

আলোচনার মাধ্যমে জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল

অযত্ন-অবহেলায় ফুলবাড়ীর শতবর্ষী সুরেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি

ইয়ামাল ভক্তদের জন্য বড় ‘সুখবর’ দিল স্পেন

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

ইরানে প্রবেশ করা যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত

নাসির উদ্দিনের সঙ্গে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধির সাক্ষাৎ

ডিবি পুলিশের অভিযানে ভেজাল ওষুধ কারখানার সন্ধান, গ্রেপ্তার ৩

সন্ধ্যার মধ্যে ব্যাপক ঝড়, বজ্রবৃষ্টির পূর্বাভাস

নানা আয়োজনে নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদকে স্মরণ

১০

আজ আইসক্রিম দিবস, যেভাবে উদযাপন করবেন

১১

আরব আমিরাতে ট্রেন ভ্রমণে যাত্রীরা পাবেন নতুন সুবিধা

১২

ওমানে ভারতীয় নারীকে নির্যাতন, ভিডিও বার্তায় দেশে ফিরতে আকুতি

১৩

প্রেমের টানে কসবায় চীনা যুবক

১৪

ফাইনালের আগেই বড় সুখবর পেলেন আলভারেজ

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ / তদন্তে ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে, ২১ জুলাই হতে পারে চার্জ দাখিল

১৬

বাউফলে আমন বীজতলা নিমজ্জিত, কৃষকের স্বপ্নভঙ্গ

১৭

কৃষক খাদ্য নিরাপত্তার প্রধান চালিকাশক্তি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৮

ফেনীতে সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে না থাকার আহ্বান জেলা প্রশাসনের

১৯

গুঞ্জনের মধ্যেই ছবি প্রকাশ, আলোচনায় পূজা

২০
X