কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৭ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

মাখোঁ ঢাকায়, অভ্যর্থনা জানালেন প্রধানমন্ত্রী

ফ্যান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি
ফ্যান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

ভারতের নয়াদিল্লিতে জি-২০ সম্মেলন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

রোববার (১০ সেপ্টেম্বর) রাত ৮টায় ১০ মিনিটে নয়াদিল্লি থেকে তাকে বহনকারী প্লেনটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় বিমানবন্দরে ফ্রান্সের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতে প্রধানমন্ত্রী আয়োজিত নৈশভোজে যোগ দেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

এরপর সোমবার (১১ সেপ্টেম্বর) ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন ইমানুয়েল মাখোঁ। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠক শেষে সোমবার ঢাকা ত্যাগ করবেন।

ফ্রান্সের প্রেসিডেন্টের ঢাকা সফরকালে তিনটি চুক্তি ও সমঝোতা সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। এগুলো হলো- বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ, এয়ার ক্রয় ও স্থানীয় সরকার প্রকল্পে অর্থায়নে সহযোগিতা।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেন। সম্মেলন শেষে তিনি বাংলাদেশে আসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন। তবে ফ্রান্সের প্রেসিডেন্ট আসার কয়েক ঘণ্টা আগেই ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফ্রান্সের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, অনেক দেশের শীর্ষ নেতারা জি-২০ সম্মেলনে ভারতে আসছেন। সেই সুযোগে তারা আমাদের দেশে আসার একটা উদ্যোগ নিয়েছেন। আমরা এটাকে স্বাগত জানাচ্ছি। তবে ফ্রান্সের প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী দাওয়াত দিয়েছিলেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ঢাকায় এলে বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা ইত্যাদি ইস্যুতে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ৩৩ বছর পর ফ্রান্সের কোনো প্রেসিডেন্ট ঢাকা সফরে এলেন। এর আগে ১৯৯০ সালে ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরা ঢাকা সফর করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X