কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বড় হুমকির মুখে ইউরোপ’

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও ইউরোপের মানচিত্র। ছবি : সংগৃহীত
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও ইউরোপের মানচিত্র। ছবি : সংগৃহীত

বিশ্ব রাজনীতির উত্তপ্ত আবহে আবারও নতুন করে উঁকি দিচ্ছে বৈশ্বিক সংঘাতের ছায়া। ভারত-পাকিস্তানের সীমান্ত উত্তেজনা, ইরান-ইসরায়েলের টানা ১২ দিনের যুদ্ধ এবং গাজায় চলমান ইসরায়েলি গণহত্যা—এসব ঘটনার মধ্যে দীর্ঘস্থায়ী রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইউরোপসহ সমগ্র বিশ্বের নিরাপত্তা, অর্থনীতি ও ভূরাজনীতিকে নতুন করে অনিশ্চয়তার মুখে ফেলেছে।

এই পটভূমিতে ইউরোপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে গুরুতর হুমকির মুখোমুখি—এমনই আশঙ্কা প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। সোমবার (১৪ জুলাই) ফরাসি সেনাবাহিনীর উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি মন্তব্য করেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মাখোঁ ভাষণে বলেন, ‘আমরা এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। বৈশ্বিক রাজনীতি অত্যন্ত জটিল ও অনিশ্চিত হয়ে উঠেছে। ইউরোপের স্বাধীনতা এমন এক হুমকির মুখে পড়েছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কখনো দেখা যায়নি।’

ফরাসি প্রেসিডেন্ট বলেন, স্বাধীন থাকতে হলে ভয় পেতে হয়, আর ভয় পেতে হলে শক্তিশালী হতে হয়। তিনি রাশিয়ার আগ্রাসী ভূরাজনৈতিক অবস্থানকে ‘সাম্রাজ্যবাদী নীতি’ আখ্যা দিয়ে বলেন, ইউক্রেনে রুশ হামলা শুধু ইউক্রেন নয়, পুরো ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি।

ইউরোপজুড়ে ক্রমবর্ধমান নিরাপত্তা শঙ্কার মুখে ফ্রান্স তার প্রতিরক্ষা ব্যয় ব্যাপকভাবে বাড়ানোর পরিকল্পনা করছে। মাখোঁ জানান, আগামী বছর থেকেই ফ্রান্সের প্রতিরক্ষা বাজেট ৩.৫ বিলিয়ন ইউরো বৃদ্ধি পাবে এবং ২০২৭ সালের মধ্যে আরও ৩ বিলিয়ন ইউরো যুক্ত হবে।

বিবিসি জানিয়েছে, ২০১৭ সালে ফ্রান্সের বার্ষিক প্রতিরক্ষা ব্যয় ছিল ৩২ বিলিয়ন ইউরো। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে তা ৬৪ বিলিয়ন ইউরোতে উন্নীত হবে। তবে বাজেট বৃদ্ধির এই প্রস্তাব এখনো ফরাসি পার্লামেন্টের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এই ভাষণটি এসেছে বাস্তিল দিবসের প্রাক্কালে, যা ফ্রান্সের জাতীয় দিবস হিসেবে পালন করা হয়। মাখোঁ বলেন, বর্তমান বিশ্ব আবারও ‘পারমাণবিক প্রতিযোগিতা ও বড় সংঘাতের’ দিকে এগিয়ে যাচ্ছে।

সাম্প্রতিক ন্যাটো সম্মেলনেও এই উদ্বেগ প্রতিফলিত হয়েছে। সেখানে সদস্য দেশগুলো প্রতিরক্ষা খাতে তাদের বাজেট জিডিপির ২ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১০

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১১

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১২

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৩

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৪

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৫

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৬

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৮

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৯

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

২০
X