কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০০ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

৭ পরীক্ষার্থীর বিরুদ্ধে থানায় এজাহার বিমানের

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড। ছবি : সংগৃহীত
বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড। ছবি : সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের কার্গো হেলপার (ক্যাজুয়াল) পদে নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ১৩ জনকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে সাতজনের বিরুদ্ধে থানায় এজাহার করেছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

এর আগে গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত ঢাকার বিএএফ শাহীন কলেজ, সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজ ও নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে লিখিত পরীক্ষা হয়। এ সময় অসদুপায় অবলম্বনের অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়।

বিমান সূত্রে জানায়, পরীক্ষায় বিএএফ শাহীন কলেজে ১০ জন, সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে একজন এবং কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজে দুজনকে বহিষ্কার করা হয়। তাদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও যেকোনো ধরনের অসদুপায় অবলম্বনকারীর বিরুদ্ধে মামলা দায়েরসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অতীতেও এমন ঘটনায় কঠোর আইনি ব্যবস্থা নিয়েছে বিমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

ইউক্রেনের ড্রোন হামলার জেরে ব্যবস্থা নিয়েছিল ফিনল্যান্ড

চিকিৎসকের ভুলে পঙ্গু হওয়ার পথে ৩ জন, দাবি স্বজনদের

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু-পাখির মৃত্যু

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

১০

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

১১

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১২

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৩

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

১৪

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, আটক ৭

১৬

২৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

ফিলিস্তিনিদের ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নিচ্ছেন ইসরায়েলিরা

১৮

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

১৯

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

২০
X