কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৭ এএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৫ এএম
অনলাইন সংস্করণ

অর্থবছরের প্রথম ২ মাসে বড় ধরনের রাজস্ব ঘাটতি

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই–আগস্ট) রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণ হয়নি। রাজস্ব আদায় ব্যাহত হওয়ার পেছনে অভ্যন্তরীণ অস্থিরতা দায়ী বলে শোনা যাচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, জুলাই–আগস্টে রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছিল ৬১ হাজার কোটি টাকা। তবে আদায় হয়েছে ৫৪ হাজার ৪২৩ কোটি টাকা। অর্থাৎ নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় এ সময়ে ৬ হাজার ৫৭৭ কোটি টাকা কম রাজস্ব উঠেছে।

প্রতিবেদন অনুযায়ী, জুলাই–আগস্টে সর্বাধিক রাজস্ব এসেছে মূল্য সংযোজন কর (ভ্যাট) থেকে—২২ হাজার ৪৩৭ কোটি টাকা। এ ছাড়া কাস্টমস খাতে আদায় হয়েছে ১৭ হাজার ২৪৮ কোটি টাকা এবং আয়করে ১৪ হাজার ৭৩৮ কোটি টাকা।

এর আগে গত মে ও জুনে এনবিআরের আন্দোলনের কারণে রাজস্ব আদায় ব্যাহত হয়েছিল। আন্দোলন শেষে স্বাভাবিক পরিস্থিতি ফিরায় চলতি অর্থবছরে কাঙ্ক্ষিত গতি প্রত্যাশিত ছিল। কিন্তু তা হয়নি।

এনবিআরের একাধিক কর্মকর্তা জানান, আন্দোলনের পর সংস্থাটিতে এখনও অস্থিরতা বিরাজ করছে। বরখাস্ত ও বদলির আতঙ্কে কর্মকর্তারা মনোযোগ হারাচ্ছেন, রাজস্ব আদায়ে যার প্রভাব পড়ছে। তবে আমদানি হ্রাস, ব্যবসায়িক স্থবিরতা এবং প্রশাসনিক দুর্বলতার কারণেও রাজস্ব ঘাটতি বাড়ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১০

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১১

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১২

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

১৩

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১৪

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১৫

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১৬

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১৭

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১৮

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১৯

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

২০
X