কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৫ এএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৩ এএম
অনলাইন সংস্করণ

জাহাজ খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সাড়ে ৭ শতাংশ ভ্যাট স্থগিত

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

উদ্যোক্তাদের জাহাজ খাতে বিনিয়োগে আগ্রহী করতে চলতি সাড়ে সাত শতাংশ ভ্যাট স্থগিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জন্যে দুটি জাহাজ কিনতে গিয়ে সাড়ে সাত শতাংশ ভ্যাটের বিষয়ে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের নজরে পড়লে তার সুপারিশে এটি স্থগিত করা হয়।

রোববার ঢাকার একটি হোটেলে বিএসসি ও জাহাজ সরবরাহকারী প্রতিষ্ঠান হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসির মধ্যে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নৌপরিবহন উপদেষ্টা বলেন, জাহাজ কিনতে গিয়ে ট্যাক্সের সঙ্গে ৭.৫ শতাংশ ভ্যাট লাগানোর বিষয়টি নজরে পড়ে। পরে এ শিল্পের ব্যবসায়ী উদ্যোক্তাদের সঙ্গে কথা বললেও তারা বিষয়টি সম্পর্কে জানান। উনাদের (ব্যবসায়ী) কথা শোনার পরে এনবিআরকে বললে তারা বলল এডিবি- ওয়ার্ল্ড ব্যাংক ভ্যাট বসাতে বলেছে। এরপর এনবিআরের সঙ্গে আলোচনা করে এ বছর স্থগিত থাকছে ভ্যাট এবং প্রতিবছর এটা রিভিউ হবে বলেও জানিয়েছেন উপদেষ্টা।

যুক্তরাষ্ট্রের শুল্কআরোপের জন্যে ভ্যাট স্থগিতের এ সিদ্ধান্ত কী না কালবেলার এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, 'যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কের বিষয়টি গত ২-৩ মাস ধরে আলোচনা হচ্ছে। আর এই জাহাজ ক্রয় নিয়ে গত (বছর) সেপ্টেম্বর থেকে আলোচনা শুরু হয়েছে। সে সময়ই আমরা এটার সন্ধান পাই'।

নৌপরিবহন উপদেষ্টা বলেন, দেশের ইতিহাসে এবারই প্রথম বিএসসির নিজস্ব অর্থায়নে জাহাজ কেনা হচ্ছে। নিঃসন্দেহে দেশের শিপিং ইন্ডাস্ট্রিতে এটি একটি যুগান্তকারী মাইলফলক। নতুন দুই জাহাজ বিএসসিতে যুক্ত হলে বছরে ১৫০ কোটি টাকা আয় বাড়বে। বিএসসির নিজস্ব পরিবহন সক্ষমতা প্রায় এক লাখ ২০ হাজার ডিডব্লিউটি বৃদ্ধি পাবে, যা দেশের সমুদ্র বাণিজ্যে একটি উল্লেখযোগ্য সংযোজন হবে। বিশ্বদরবারে বাংলাদেশ পরিবেশবান্ধব গ্রিন শিপিংয়ের সম্মান অর্জন করবে।

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বিএসসির জন্য আরও তিনটি জাহাজ কেনার বিষয়টি প্রক্রিয়াধীন। সব মিলিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে বিএসসির জন্য পাঁচটি জাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। তা ছাড়া দক্ষিণ কোরিয়ার কাছ থেকে আরও ছয়টি জাহাজ কেনার বিষয়েও প্রাথমিক অনুমোদন দিয়েছে বিএসসির পর্ষদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১০

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১১

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৩

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৪

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৬

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৭

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৮

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৯

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

২০
X