কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৫ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সমুচা-সিঙাড়ার দোকানে মাখোঁ

রাস্তার পাশের একজন বিক্রেতা এমানুয়েল ম্যাখোঁকে শিঙাড়া-সমুচা-জিলাপি খাওয়ার অনুরোধ করেন। ছবি : সংগৃহীত
রাস্তার পাশের একজন বিক্রেতা এমানুয়েল ম্যাখোঁকে শিঙাড়া-সমুচা-জিলাপি খাওয়ার অনুরোধ করেন। ছবি : সংগৃহীত

দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসে রাজধানীর তুরাগ নদে নৌকা ভ্রমণ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ। এ সময় রাস্তার পাশের এক দোকানদার তাকে সামুচা ও সিঙাড়া খাওয়ার জন্য অনুরোধ করেন। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

রাজধানীজুড়ে বৃষ্টি হয়েছে আজ। এর মধ্যেই নৌকা করে তুরাগ নদ ঘুরে দেখেন তিনি। এ সময় নৌকাবাইচ উপভোগ করেন ফরাসি প্রেসিডেন্ট।

এ সময়ের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। ছবিতে দেখা যায় বিক্রেতা একটি প্লেটে কয়েকটি সিঙাড়া-সমুচা নিয়ে মাখোঁর দিকে এগিয়ে যান এবং অনুরোধ করেন। তবে খেয়েছেন কিনা তা এখনো জানা যায়নি।

এর আগে সকাল ১০টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান ফ্রান্সের প্রেসিডেন্ট। তাকে ফুল দিয়ে স্বাগত জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। এরপর দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র অন্বেষণে আলোচনা করেন তারা।

এদিন সকালে ঢাকা সফরের দ্বিতীয় দিনে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।

ইমানুয়েল ম্যাখোঁ সকালে সেখানে পৌঁছালে তাকে স্বাগত জানান বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা ও তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।

ভারতে জি-২০ সম্মেলনে অংশ নেওয়ার পর রোববার রাত সোয়া ৮টায় ঢাকায় পৌঁছান ফ্রান্সের প্রেসিডেন্ট। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সফরসঙ্গী হিসেবে ঢাকায় এসেছেন ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়কমন্ত্রী ক্যাথরিন কোলোনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১০

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১১

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১২

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৩

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৪

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৫

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৬

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৭

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৮

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

২০
X