সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ১২:৪৭ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

জাল সনদে স্কুলের সভাপতি বিএনপি নেতা, অভিযোগে হারালেন পদ

অভিযুক্ত সোহাগ হাওলাদার। ছবি : সংগৃহীত
অভিযুক্ত সোহাগ হাওলাদার। ছবি : সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জে জাল সনদের অভিযোগে ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির পদ থেকে মো. সোহাগ হাওলাদারকে বাতিল করেছে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

বৃহস্পতিবার (৭ আগস্ট) শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক পত্র থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

অভিযুক্ত সোহাগ হাওলাদার উপজেলার চরাদী ইউনিয়নের মোহাম্মদ বারেক হাওলাদার ছেলে ও একই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।

অভিযোগ সূত্রে জানা গেছে, জাল সনদপত্র দিয়ে বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়া নিয়ে মো. সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তি করে বিদ্যালয়ের সভাপতি মো. সোহাগ হাওলাদারের বিরুদ্ধে তদন্ত করা হয়। এতে শিক্ষা বোর্ডে জমা দেওয়া অভিযুক্ত সভাপতি সোহাগ হাওলাদারের বিবিএ সনদ ভুয়া প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার তাকে কমিটি থেকে বাদ দেওয়ার নোটিশ জারি করে শিক্ষা বোর্ড।

শিক্ষা বোর্ডের পাঠানো নোটিশে উল্লেখ করা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ এর ধারা ৭২ অনুযায়ী বর্ণিত কমিটির সভাপতির পদ বাতিল করা হয়েছে। জানা গেছে, ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটিতে নিযুক্ত বিএনপির নেতা সোহাগ হাওলার দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাশের সনদ জমা দিয়েছিলেন। ওই সনদ নিয়ে সন্দেহ দেখা দিলে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর স্থানীয় মো. সাইফুল ইসলাম (২৫) জুন সনদ যাচাইয়ের জন্য আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত চিঠিতে সোহাগের বিবিএ পাসের সনদটি দারুল ইহসান বিশ্ববিদ্যালয় নয় বলে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, আবেদনকারী শিক্ষা মন্ত্রণালয় ইউজিসিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়।

এ বিষয়ে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, মো. সোহাগ হাওলাদার সনদটি জাল সে বিষয়ে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. মহসীন ভূঁইঞার পাঠানো প্রতিবেদন হাতে পাওয়ার পরে বোর্ড কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে।

তিনি বলেন, ওই কমিটি তদন্ত প্রতিবেদন এবং অভিযুক্ত মো. সোহাগ হাওলাদারকে মূল সনদ নিয়ে বোর্ডে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য নোটিশ করা হয়েছিল। তিনি তার স্বপক্ষে যথাযথ প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে কমিটির সভাপতি পদ থেকে তাকে বাদ দিয়ে নোটিশ জারি করা হয়েছে।

এ বিষয়ে ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. আনিচুর রহমান বলেন, বৃহস্পতিবার শিক্ষা বোর্ড থেকে পাঠানো বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদ থেকে সোহাগ হাওলাদারকে বাতিলের নোটিশ হাতে পেয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X