কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বিসিএস ২২ ব্যাচ ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শরৎ সন্ধ্যা

বিসিএস ২২ ব্যাচের ২৬টি ক্যাডারের সমন্বয়ে গঠিত ফোরামের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির অভিষেক। ছবি : কালবেলা
বিসিএস ২২ ব্যাচের ২৬টি ক্যাডারের সমন্বয়ে গঠিত ফোরামের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির অভিষেক। ছবি : কালবেলা

ঐক্যবদ্ধ, গতিশীল ও বৈষম্যহীন বাংলাদেশ সিভিল সার্ভিস গঠনের অঙ্গীকার নিয়ে বিসিএস ২২ ব্যাচের ২৬টি ক্যাডারের সমন্বয়ে গঠিত ফোরামের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শরৎ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা বোট ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফোরামের সভাপতি এ কে এম হাফিজুল্লাহ খান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন অবসরপ্রাপ্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসফিকুজ্জামান আকতার প্রমুখ।

অনুষ্ঠানে বলা হয়, ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য একটাই, একটি সুখী, সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত উন্নত বাংলাদেশ বিনির্মাণে কার্যকর সম্মিলিত প্রয়াস। একতাই বল, একতাই আমাদের অস্তিত্ব। এ মন্ত্রে আমাদের মধ্যকার বিভেদ ও দূরত্ব দূর করে এগিয়ে চলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে হবে।

‘আন্তঃক্যাডার ও নন-ক্যাডার, জুনিয়র ও সিনিয়র এই সমস্ত কৃত্রিম প্রাচীর ভেঙে বৈষম্যহীন ঐক্যে সামনে এগিয়ে চলাই সকলের অঙ্গীকার।’ অভিষেক শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X