কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ এএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৬ এএম
অনলাইন সংস্করণ

আমার সিদ্ধান্ত ঠিক ছিল, ক্রিকেটার সাকিব ইস্যুতে আসিফ মাহমুদ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

‘আমার সিদ্ধান্ত ঠিক ছিল’—এমনটি জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে তিনি তা লেখেন। ওই স্ট্যাটাসে উপদেষ্টা কারও নাম উল্লেখ করেননি। তবে কাকে ইঙ্গিত করে কথা বলছেন, সেটা বোধ হয় বুঝতে কারোই সমস্যা হয়নি।

ফেসবুক ব্যবহারকারীরা বলছেন, উপদেষ্টা ক্রিকেটার সাকিব আল হাসানকে ইঙ্গিত করেছেন। কারণ, সাকিব আল হাসান আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে সাকিব ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন।

আসিফ মাহমুদ লেখেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। But i was right. End of the discussion (বাট আই ওয়াজ রাইট। এন্ড অব দ্য ডিসকাশন।)’

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েমও স্ট্যাটাস দিয়েছেন। তিনি নাম উল্লেখ করে লেখেন, ‘ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের একমাত্র পরিচয়—খুনি ও গণহত্যাকারী। জুলাইয়ের ঘাতকদের আর কোনো পরিচয় হতে পারে না। ক্রিকেটার সাকিব এবং রাজনীতিবিদ সাকিব আলাদা—এই বয়ান প্রতিষ্ঠার চেষ্টা যারা করেছিলেন, তাদের উদ্দেশ্য জাতির কাছে স্পষ্ট। একইভাবে বিভিন্ন পেশার গণহ'ত্যাকারীদেরকে তথাকথিত বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবি, রাজনীতিবিদ, কূটনৈতিক নানা পরিচয় দিয়ে নরমালাইজ এবং পুনর্বাসনের চেষ্টা করা হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, দীর্ঘ ফ্যাসিবাদী আমলে সর্বস্তরে জেঁকে বসা ফ্যাসিস্ট, ফ্যাসিস্টের দোসর এবং ফ্যাসিবাদী কাঠামো ভেঙে চুরমার করা পর্যন্ত জুলাই প্রজন্ম ক্ষান্ত হবে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

১০

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১১

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১২

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১৩

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

১৪

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

১৫

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

১৬

সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ভারত : মুক্তিযোদ্ধা দল 

১৭

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

১৮

সংসদীয় স্থায়ী কমিটি : আইনের সভাপতি পার্থ, অর্থে মুশিফকুর 

১৯

বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি

২০
X