কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:২২ এএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৪ এএম
অনলাইন সংস্করণ

ক্রিকেটার সাকিবকে নিয়ে মধ্যরাতে ভিপি সাদিকের স্ট্যাটাস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে মধ্যরাতে স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েম। রোববার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুক আইডিতে তিনি পোস্টটি করেন।

তাতে সাদিক লেখেন, ‘ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের একমাত্র পরিচয়— খুনি ও গণহত্যাকারী। জুলাইয়ের ঘাতকদের আর কোনো পরিচয় হতে পারে না। ক্রিকেটার সাকিব এবং রাজনীতিবিদ সাকিব আলাদা—এই বয়ান প্রতিষ্ঠার চেষ্টা যারা করেছিলেন, তাদের উদ্দেশ্য জাতির কাছে স্পষ্ট। একইভাবে বিভিন্ন পেশার গণহ'ত্যাকারীদেরকে তথাকথিত বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী, রাজনীতিবিদ, কূটনৈতিক নানা পরিচয় দিয়ে নরমালাইজ এবং পুনর্বাসনের চেষ্টা করা হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, দীর্ঘ ফ্যাসিবাদী আমলে সর্বস্তরে জেঁকে বসা ফ্যাসিস্ট, ফ্যাসিস্টের দোসর এবং ফ্যাসিবাদী কাঠামো ভেঙে চুরমার করা পর্যন্ত জুলাই প্রজন্ম ক্ষান্ত হবে না।’

এদিকে সাকিব আল হাসান আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি, তবুও মধ্যরাতে এক পোস্টের মাধ্যমে যেন সবকিছুকে নতুন আলোয় উপস্থাপন করলেন।

গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাকিব দেশের বাইরে অবস্থান করছেন। দেশে ফিরে জাতীয় দলে খেলার ইচ্ছা প্রকাশ করলেও, চলমান হত্যা মামলার কারণে তার প্রত্যাবর্তন থমকে গেছে।

রোববারের দিনে, দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সাকিব জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেন, যা সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। কিন্তু রাতের অন্ধকারে তিনি আরও একটি পোস্ট করেন, যা ছিল আরও ব্যক্তিগত এবং রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X