কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪২ এএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৪ এএম
অনলাইন সংস্করণ

গাজা যুদ্ধ বন্ধে রাজি ইসরায়েল

ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল। সোমবার (২৯ সেপ্টেম্বর) গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তি সংক্রান্ত ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে সম্মতি জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এদিন হোয়াইট হাউসের ওভাল অফিসে সাক্ষাতের সময় নেতানিয়াহুর সামনে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের জন্য ২০ দফা পরিকল্পনা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

এতে সম্মতি জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, যুদ্ধ বন্ধের আগে প্রথম পদক্ষেপ হবে ‘সাধারণ প্রত্যাহার’ এবং তারপর ৭২ ঘণ্টার মধ্যে আমাদের সব জিম্মিকে মুক্তি দেওয়া।

তিনি আরও বলেন, পরবর্তী পদক্ষেপ হবে একটি আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠা করা যার দায়িত্ব থাকবে হামাসকে সম্পূর্ণরূপে নিরস্ত্রীকরণ এবং গাজাকে সামরিকীকরণ করা। ‘যদি এই আন্তর্জাতিক সংস্থা সফল হয়, তাহলে আমরা স্থায়ীভাবে যুদ্ধের অবসান ঘটাবো’।

প্রস্তাব অনুযায়ী, গাজার নিয়ন্ত্রণ হামাসের হাতে থাকবে না। গাজায় যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আরব দেশগুলো নিয়ে একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হবে। এই প্রশাসনের মূল দায়িত্বে থাকবেন ডোনাল্ড ট্রাম্প।

গাজার মানুষ গাজাতেই থাকবেন এবং তাদের বাস্তুচ্যুত করা হবে না বলে প্রস্তাবে বলা হয়েছে। প্রস্তাব কার্যকরের আগে হামাসকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হবে। এরপরই গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দিকে যাবে ইসরায়েল।

তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এখনো ট্রাম্পের প্রস্তাবের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সূত্র : আলজাজিরা

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

ইউক্রেনের ড্রোন হামলার জেরে ব্যবস্থা নিয়েছিল ফিনল্যান্ড

চিকিৎসকের ভুলে পঙ্গু হওয়ার পথে ৩ জন, দাবি স্বজনদের

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১০

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

১১

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

১২

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১৩

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

১৫

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

১৬

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৭

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৮

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

১৯

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X