কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান বৌদ্ধ সম্প্রদায়ের

স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্মারকলিপি দিল বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদল। ছবি : কালবেলা
স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্মারকলিপি দিল বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদল। ছবি : কালবেলা

শুভ প্রবারণা পূর্ণিমা এবং শুভ কঠিন চীবর দান অনুষ্ঠান সামনে রেখে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্মারকলিপি দিয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎ করে এই স্মারকলিপি প্রদান করেন তারা।

প্রতিনিধিদলে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন ও ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধবিহারের পক্ষ থেকে বিহারাধ্যক্ষ, শুভ প্রবারণা পূর্ণিমা ও শুভ কঠিন চীবর দান উদযাপন পরিষদের চেয়ারম্যান ভদন্ত ধর্মমিত্র মহাথের, মহাসচিব ভদন্ত বুদ্ধানন্দ মহাথেরো, ভিক্ষু সুনন্দপ্রিয় এবং অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া ছিলেন।

আগামী ৬ অক্টোবর বিশ্ব বৌদ্ধদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা। এই প্রবারণা পূর্ণিমা এবং মাসব্যাপী অনুষ্ঠিতব্য দানশ্রেষ্ঠ শুভ কঠিন চীবর দান-২০২৫ সুষ্ঠু, শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে সম্পাদনের লক্ষ্যে সারা দেশে বৌদ্ধবিহারগুলোতে নিরাপত্তা জোরদার করার জন্য এই স্মারকলিপি দেন তারা।

স্বরাষ্ট্র উপদেষ্টা স্মারকলিপি গ্রহণপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে প্রতিনিধি দলকে আশ্বাস প্রদান করেন। ভিক্ষু সুনন্দপ্রিয় কালবেলাকে এ তথ্য জানিয়েছেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X