কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৩ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

দ্রুত বর্ধনশীল অর্থনীতির ৫ দেশের একটি বাংলাদেশ : শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরানো ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরানো ছবি

সামরিক শাসনামলে বাংলাদেশের অর্থনীতি বন্ধ্যাত্বের কবলে পড়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন, বাংলাদেশ এখন বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির পাঁচটি দেশের মধ্যে একটি।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিআইসিসিতে কমনওয়েলথ ট্রেড অ্যান্ড বিজনেস সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশেকে সুপরিকল্পিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। বর্তমান সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে দেশ গঠনের কাজে মনোনিবেশ করেছে।

পরিকল্পিত এসব উন্নয়ন দ্রুত বাংলাদেশের আর্ত্মসামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছে বলেও জানান তিনি।

২০৩৭ সালে আমরা বিশ্বের ২০তম বৃহত্তম অর্থনীতির দেশ হবে- এমন আশাবাদ ব্যক্ত করে সরকারপ্রধান বলেন, ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে বাংলাদেশ।

প্রধানমন্ত্রী বলেন, আগামী ২০৪১ সালের মধ্যে শক্তিশালী অর্থনীতি এবং স্মার্ট বাংলাদেশ গড়ার সব প্রচেষ্টা অব্যাহত রেখেছে সরকার। বাংলাদেশে বিদেশি বিনিয়োগের জন্য সব খাত উন্মুক্ত; বিনিয়োগের প্রক্রিয়া সহজতর করা হয়েছে, যাতে বিদেশিরা এখানে বিনিয়োগ করে লভ্যাংশ তাদের দেশে নিয়ে যেতে পারে। হাইটেকপার্কগুলোতেও বিদেশি বিনিয়োগের অপার সম্ভাবনা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, বিদ্যুৎ থেকে আবাসন; সবক্ষেত্রেই মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে। আমদানি-রপ্তানি গতিশীল করতে বন্দরগুলোও উন্নয়ন করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১০

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১২

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৩

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৪

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৫

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

১৬

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

১৭

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

১৮

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

১৯

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

২০
X